সাতক্ষীরা জেলা পুলিশের দু’দিনের অভিযানে ১৪ জন গ্রেপ্তার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা পুলিশের দু’দিনের অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার নিয়মিত মর্ণিং রিপোর্টে এ তথ্য জানানো হয়।
১ ও ২ মে জেলা পুলিশের মর্নিং রিপোর্ট অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় ৫ জন, কলারোয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ১ জন, আশাশুনি থানায় ২ জন, দেবহাটা থানায় ২ জন এবং পাটকেলঘাটা থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
২ মে সদর থানায় গ্রেপ্তার ১ জনের নিকট থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।






