মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলারোয়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালপাড়া গণহত্যায় শহিদদের স্মরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
কলারোয়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালপাড়া গণহত্যায় শহিদদের স্মরণ

কলারোয়া প্রতিনিধি: শ্রদ্ধা, ভালোবাসা ও মঙ্গলাচারের মধ্য দিয়ে কলারোয়ায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পালপাড়া গণহত্যায় শহিদদের স্মরণ করলো স্বজন, সতীর্থ ও ভক্তবৃন্দ। ৯ শহিদের মঙ্গল কামনা করে টানা ৪ দিনব্যাপী পালন করা হলো মঙ্গলাচার ও নাম সংকীর্ত্তনসহ নানা অনুষ্ঠান। গত ২৯ এপ্রিল শুরু হওয়া অনুষ্ঠামালার সমাপ্তি ঘটে শনিবার(২ মে)। উদযাপন কমিটির প্রচারপত্র অনুযায়ী শোকাবহ এ দিবস উপলক্ষে কলারোয়ার উত্তর উত্তর মুরারিকাটি পালপাড়া বধ্যভূমিতে পালপাড়া শহিদ স্মৃতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দের সম্মিলিতভাবে গৃহীত ৪ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে: ২৯ এপ্রিল, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শুভ অধিবাস আরম্ভ, শহিদ সমাধিস্থলে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন, ৩০ এপ্রিল ও ১ মে, বৃহস্পতি ও শুক্রবার ১৬ প্রহরব্যাপী অখ- মহানাম সংকীর্ত্তন। সবশেষে ২ মে, শনিবার ভোগ মহোৎসব। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার জানান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ৩০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত ৯ জন কুম্ভকারের স্মরণে প্রতিবছর পালপাড়ার মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন ও শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে ৪ দিনব্যাপী নামযজ্ঞ ও সনাতন ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক কমিটির অন্যতম সদস্য মাস্টার প্রদীপ কুমার পাল বলেন, একাত্তরের ৩০ এপ্রিলে শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে মহানাম সংকীর্ত্তন পরিবেশন করে খুলনার শ্রীকৃষ্ণ সম্প্রদায়, আদি রাধারানী সম্প্রদায়, মা শেফালী সম্প্রদায়, খুলনার ডুমুরিয়ার গোপীনাথ সম্প্রদায়, সাতক্ষীরা শিবসংঘ সম্প্রদায় ও জয়পদ্মাবতী সম্প্রদায়। অনুষ্ঠান চলাকালীন চারদিনই বিপুল দর্শক ও ভক্তবৃন্দ সশ্রদ্ধিত্তে সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির গোষ্ঠচন্দ্র পাল, ময়নাচন্দ্র পাল, শ্রীকান্ত পাল, লক্ষ্মণ পাল, জয়দেব রায়সহ অন্যরা বলেন, দেশের জন্য প্রাণ দেওয়া স্বজনদের সনাতন ধর্মের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্মরণ করি। এ আয়োজনের একটিই লক্ষ্য দেশপ্রেমে সকলকে উদ্বুদ্ধ করা। কলারোয়ার পালপাড়ার চারদিন ব্যাপী পুরো আয়োজন শেষ হলো শনিবার। এ আয়োজনে একদিকে ছিল শোকের আবহ, অন্যদিকে ছিল তাদের আত্মার মঙ্গল কামনায় প্রার্থনা। এ ধরনের উদ্যোগ ইতিহাসকে স্মরণে রাখা এবং দেশের প্রতি মমত্ববোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- এমনটি ধারণা করেন অনুষ্ঠানস্থলে আসা ভক্তবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, একাত্তরের ৩০ এপ্রিল কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়ায় পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গুলিবর্ষণ ও নারকীয় হামলায় নিহত ৯ কুম্ভকার হলেন: বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রাম চন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল পাল (৪৫) ও রামপদ পাল (৪২)।

Ads small one

এবার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
এবার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার

নিজস্ব প্রতিনিধি: এলাকাবাসীর ঈদ আনন্দ নির্বিঘœ করতে শাখরা কোমরপুর বেইলি ব্রিজ এর উপরের নষ্ট হওয়া অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিচ্ছেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। মঙ্গলবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে ব্রিজটির সংস্কার কাজ শুরু করেন।

ইতোমধ্যে ব্রিজটি সংস্কারের জন্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। একমাসের অধিক সময় পূর্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন। দ্রুত সময়ের মধ্যে সেই কাজ শুরু হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা। তবে, তার পূর্বেই আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাতে কাউকে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আপাতত ব্রিজটি চলাচলের উপযোগী করে দিচ্ছেন।

পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম

সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন। সোমবার (২৫ মে) দুপুর ৩টার দিকে রাঢ়ীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত. আব্বাস আলী সরদারের ছেলে বৃদ্ধ আবুল হোসেন সরদার (৭০), তার স্ত্রী রিজিয়া বেগম (৫৫) ও ছেলে আমিনুর রহমান (৩০)। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান বলেন, তার বাবা গত বছর বাড়িব পাশে ২০ শতক জমি ক্রয় করেছেন। জমি ক্রয়ের পর জমি তাদের দাবি করে একই এলাকার আবুল হোসেন গাজী, আবুল খায়ের গাজী ও তার ছেলে আসাদুল্লাহ্ আল গালীব গং জোরপূর্বক জমিটা দখল করার চেষ্টা করে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার (২৫ মে) দুপুরে আবুল হোসেন, খায়ের গাজী, গালীবসহ ১০-১৫ জন রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা বাবা, মা ও ভাইকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

আসাদুজ্জামান অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে প্রতিপক্ষ নাটক সাজিয়ে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। তার দাবী কোন এক রাজনৈতিক মহলের চাপে পড়ে প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হচ্ছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন গাজী, আবুল খায়ের গাজী ও আসাদুল্লাহর সাথে বার বার যোগাযোগের চেস্টা করলেও তারা মুঠো ফোনটি রিসিভ করেননি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। দুপক্ষ থেকে পৃথক পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর সুস্থতা কামনা

সংবাদদাতা: দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর স্ত্রী হেনা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৬ মে) প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তাঁকে শহরের সংগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অধ্যক্ষ আশেক-ই-এলাহী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে স্ত্রীর অসুস্থতার বিষয়টি জানান। তিনি লেখেন, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তাঁর কলার বোন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি সংগ্রাম হাসপাতালের ৩১৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন। ফেসবুক পোস্টে আশেক-ই-এলাহী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংকট ও চিকিৎসাসেবার ভোগান্তির বিষয়ও তুলে ধরেন।

 

তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ সমস্যার কারণে সিটি স্ক্যান ও লিফট বন্ধ থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রচ- গরমে অনেক রোগী অসুস্থ হয়ে পড়েন বলেও উল্লেখ করেন তিনি। সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুনসহ সকল প্রতিনিধিবৃন্দ।