বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
আশাশুনিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সদস্য দৃষ্টিপাত প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদব শরিফুল ইসলাম শরিফ, তথ্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সোহরাব হোসেন, বিএম আলা উদ্দীন, ইয়াছিন আরাফাত পিন্টু, ইয়াছিন আরাফাত, জগদীশ চন্দ্র সানা, হাবিবুল্লাহ বিলালী, এম এইচ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়।

Ads small one

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এক অন্তর্ভুক্তিমূলক ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এ সেশনের আয়োজন করে।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটির বাস্তবায়ন করছে।

ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন জুবায়ের আহ্ম্মেদ ও দেলোয়ার হোসেন এবং পরিচালনায় সহযোগিতা করেন আরিফ বিল্লাহ। সেশনে জেন্ডার সম্পর্কিত নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি মোকাবিলা, অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) এবং সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তার নানা বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীউলায় ৮টি পূজাম-পে আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
শ্রীউলায় ৮টি পূজাম-পে আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের আটটি পূজাম-পে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সদর থানা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রতিটি পূজাম-পে ৫ হাজার ১ টাকা করে মোট ৪০ হাজার ৮ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় তিনি পূজাম-পের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গফুর সরদার, শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নাঈম হোসেন পিটু, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেল্লেকপাড়ায় নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বুধবার রাতে ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মহিববুল্লাহ, জামায়াত নেতা মো. আব্দুল্লাহ ও যুব বিভাগের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।