শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

শার্শায় ১৬ মামলার আসামী জাহান ফের ইয়াবাসহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
শার্শায় ১৬ মামলার আসামী জাহান ফের ইয়াবাসহ গ্রেপ্তার

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় কুখ্যাত মাদক কারবারি জাহান আলীকে ফের ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

এর আগে রবিবার (৩ মে) বিকালে উপজেলার ধান্যতাড়া গ্রাম থেকে জাহান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহান আলী উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলী ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জাহান আলী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি বিক্রের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ধন্যতাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে নমির সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহান আলীকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেন পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটক ব্যক্তি জাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, জাহান আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে পূর্বে দেশের বিভিন্ন থানায় ১৬ টি মাদকের মামলা রয়েছে।

 

 

Ads small one

সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাহ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের গোবরদাড়ি গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত জিন্নাহ ওই এলাকার মোহর আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তাঁর মরদেহ পার্শ্ববর্তী দাউদ মাস্টারের পুকুরপাড়ে ফেলে রেখে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

​খবর পেয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​পুলিশ জানায়, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

​এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খুলনায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
খুলনায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: খুলনায় আজিজুল ইসলাম নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাইঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, রাতে তিনটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালিয়ে আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। ওই সময় তার পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত আজিজুলের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ৭টি মামলা রয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

সাবেক গণভবন, পিরোজপুর ও নোয়াখালীতে ঝটিকা মিছিল থেকে যুবলীগের একজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
সাবেক গণভবন, পিরোজপুর ও নোয়াখালীতে ঝটিকা মিছিল থেকে যুবলীগের একজন আটক

ন্যাশনাল ডেস্ক: ঢাকায় গণভবন এলাকায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের সদস্যদের ঝটিকা মিছিল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। খোকন কাজী নামে ৪০ বছর বয়সী আটক ওই ব্যক্তি যুবলীগের সদস্য বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে গণভবন ক্রসিংয়ের পশ্চিম পাশের সড়কে ২০-২৫ জনের অংশগ্রহণে মিছিলটি হয়।

এদিকে পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাহামুদ হাসান বলেন, শুক্রবার ভোরে শহরেরর বড় মসজিদ টাউন ক্লাব সড়ক থেকে একটি মিছিল স্থানীয় দামদোর ব্রিজের কাছে যায়। আটক শামীম সিকদার সদর উপজলোর ব্রাক্ষণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মিছিলটি দমোদর ব্রিজ এলাকায় পৌঁছালে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নেতৃত্বে কয়েকজন ধাওয়া দেয়। এ সময় সবাই পালিয়ে গেলেও শামীমকে ধরে পুলিশে দেওয়া হয়। জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, তারা শুধু মিছিল করেনি, বর্তমান সরকারকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিল। তাদের উদ্দেশ্য অসৎ ছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।

অপরদিকে, নোয়াখালী জেলা শহর মাইজদীতে যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে মাইজদী বাজারের উত্তরে চৌমুহনী-মাইজদী মহাসড়কে ওই মিছিল হয়। পরে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে মিছিলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা যায়, যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী মাইজদী বাজারের উত্তর দিক থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।