শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাহ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের গোবরদাড়ি গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত জিন্নাহ ওই এলাকার মোহর আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তাঁর মরদেহ পার্শ্ববর্তী দাউদ মাস্টারের পুকুরপাড়ে ফেলে রেখে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

​খবর পেয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​পুলিশ জানায়, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

​এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Ads small one

কলারোয়ায় সু-চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো সিটি মেডিকেল সেন্টার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
কলারোয়ায় সু-চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো সিটি মেডিকেল সেন্টার

সংবাদদাতা: রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা দিতে একঝাঁক অভিজ্ঞ ডাক্তার নিয়ে কলোরোয়ায় উদ্বোধন হলো সিটি মেডিকেল সেন্টার।

শনিবার সকাল ১০টার দিকে কলারোয়ার প্রাণকেন্দ্র শিশুর ল্যাবরেটরি স্কুলের বিপরীতে ওই সিটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা ওমর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাক্তার খালিদ সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।

 

এ সময়ে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া আলিয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, কলারোয়া পৌর জামাতের আমির প্রভাষক ইউনুস আলী বাবু, দৈনিক কালবেলার সাংবাদিক শিক্ষক জুলফিকারুজ্জামান জিল্লু, সিটি মেডিকেল সেন্টারের ম্যানেজার মনিরুজ্জামান।

 

এছাড়া সেখানে উপস্থিত ছিলেন-সাংবাদিক প্রভাষক আসাদুজ্জামান ফারুকি, সাংবাদিক তরিকুল ইসলাম, এস এম সোহাগ হোসেন, তাফিমুল ইসলাম, মেহেদী সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচনা করেন-যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল আল গালিব। অনুষ্ঠানে বক্তারা বলেন, আর নয় ঢাকা খুলনা সাতক্ষীরায় এখন কলারোয়াতেই পাবেন সুচিকিৎসা কলারোয়া সিটি মেডিকেল সেন্টারে।

 

এই মেডিকেল সেন্টারে থাকছে-ডায়াবেটিস সেন্টার, ডায়াগনস্ট ফার্মেসি, ডেন্টাল চেম্বার, ২৪ ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকবে। সকল প্রকার রক্ত, প্রসাব পরীক্ষা, আলট্রাসনোগ্রাম ডিজিটাল এক্সরে, ইসিজি এখানে করা যাবে। আর যারা এগুলো করাবেন ২৫% ছাড় পাবেন।

 

সিটি মেডিকেল সেন্টারে সর্বক্ষণিক যে সকল ডাক্তাররা থাকবেন- ফিজিক্যাল মেডিসিন ডা. শামীম ফারহাদ, নিউরো মেডিসিন ডা. সজিবুল ইসলাম, মেডিসিন ডা. সুভেজুর রহমান (সুভেজ), নাক কান গলা ডা. আব্দুল আল মামুন, শিশু ডা. মো: নাজমুল হক, অর্থপেডিক্স ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম, চর্ম ও যৌন রিওম্যাটোলজি ডা. তানজিম আহমেদ, হৃদরোগ কার্ডিওলজি ডা. রাজু আহমেদ, জেনারেল ফিজিশিয়ান ও সন্যেলজিস্ট ডা. খালিদ সাইফুল্লাহ, গাইনি এন্ড অবস (স্ত্রীরোগ) ডা.নাহিদা আক্তার, ডেন্টাল দন্ত রোগ ডা. আসিফ ইকবাল, ডেন্টাল দন্ত রোগ ডা. সাইফুল ইসলাম।

 

বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের তিন বছর পূর্তি ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিএম রুস্তম আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম, আবিয়ার রহমান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান, এসআই মারুফ বিল্লাহ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইজিবাইক ও শ্রমিকদের সংগঠিত করতে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমিতির মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম এবং ক্যাশিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া লাইন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাগর হোসেন, মোহাম্মদ আরশাদ হোসেন, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, মোহাম্মদ আরশাদ আলী ও মোহাম্মদ সালাউদ্দিন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 

 

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ

oplus_0

সংবাদদাতা: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকাল ১০টায় তিনি সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে এসে পৌঁছালে কলেজের পক্ষ থেকে এবং কলেজের অনার্স শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় তিনি কলেজের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইউনিসেফের একটি গবেষণা শিক্ষা প্রকল্পের শিক্ষার্থীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।

কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম, সাতক্ষীরা ল কলেজ এবং ছফুরন্নেসা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান, উপাধ্যক্ষ ময়নুল হাসান প্রমূখ।