রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

তালায় গাঁজাসহ দুই যুবক আটক, মোটরভ্যান জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
তালায় গাঁজাসহ দুই যুবক আটক, মোটরভ্যান জব্দ

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে তালা থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়লের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার বাসিন্দা মোঃ বকুল মাহমুদের ছেলে মোঃ রাজু মাহমুদ (২২) এবং একই এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ আবির (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি তালা থানা পুলিশকে জানানো হলে এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Ads small one

এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা আঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা আঘাত

হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে তেহরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডানের একটি সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার মুখে পড়লে অঞ্চলটিতে ‘শত্রুপক্ষের অতিরিক্ত সামরিক ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে বলেও হুমকি দিয়েছে তারা।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের কর্তৃপক্ষও ইঙ্গিত দিয়েছে, তারাও হামলার মুখে রয়েছে।

আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কাতার সরকার মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

পরে দোহা জানায়, তাদের সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে একাধিক কীর্তিও গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল তারা। অর্থাৎ, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের অপেক্ষায় ইংল্যান্ড।

তার ওপর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। এক নম্বরে আর্জেন্টিনা, দুইয়ে স্পেন, তিনে ফ্রান্স এবং চারে ইংল্যান্ড। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে উঠলো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করে আরেকটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৯ গোলের মালিক এখন তারা।

এছাড়া অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্পর্শ করেছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে এটি আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে পঞ্চম জয়, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যারা অতিরিক্ত সময়ে জয় পেয়েছে ছয়টি ম্যাচে।

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন

চলতি বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে এসে থেমেছে। কোয়ার্টার ফাইনাল শেষে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে এখন টিকে আছে মাত্র চার দল।

প্রথম সেমিফাইনালে আগামী ১৫ জুলাই রাত ১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন।

অন্য সেমিফাইনালে ১৬ জুলাই রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশরা। পরে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।