শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

৪০ দিন জামাতে নামাজ: সাতক্ষীরায় কিশোর-তরুণদের বাইসাইকেল পুরস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
৪০ দিন জামাতে নামাজ: সাতক্ষীরায় কিশোর-তরুণদের বাইসাইকেল পুরস্কার

কিশোর ও তরুণদের মসজিদমুখী করতে এবং নিয়মিত নামাজে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ ‘তকবিরে উলা’ বা প্রথম রাকাতের সঙ্গে জামাতে আদায় করে প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল জিতে নিয়েছে এক কিশোর।

 

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পারমাছখোলা বাইতুল জান্নাত জামে মসজিদ চত্বরে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মসজিদের যুব কমিটি এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এলাকার মোট ৩০ জন কিশোর ও যুবক। শর্ত ছিল টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ কোনো ওয়াক্ত বাদ না দিয়ে মসজিদের ইমামের সঙ্গে প্রথম রাকাতে শরিক হতে হবে। এই কঠোর নিয়মানুবর্তিতা মেনে সফল হয়েছেন ৯ জন প্রতিযোগী।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে একটি নতুন বাইসাইকেল প্রদান করা হয়। সামনে ঈদুল আজহা থাকায় দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি পূর্ণাঙ্গ ‘ঈদ বাজার’ (নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী)। এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ছিল জায়নামাজ, টুপি, তসবিহসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদের ইমাম, খতিব, যুব কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশ নেওয়া সকল প্রতিযোগীর ভবিষ্যৎ এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

 

 

 

Ads small one

নিরব মানুষের গল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
নিরব মানুষের গল্প

এস.এম হাসান আলী বাচ্চু
সবাই ভাবে মানুষটা খুব ভালো আছে,
ঠোঁটের কোণে হাসি রেখে দিন কাটে।
কেউ কি দেখে বুকের ভেতর ঝড় ওঠে কত,
কত রাত নীরবে ভাঙে একলা অন্ধকারে।

ভিড়ের শহরে মানুষ আরও একা হয়,
চেনা মুখের মাঝেও হারিয়ে যায় পরিচয়।
চোখে চশমা, মুখে স্বাভাবিক কথাবার্তা,
তবু মনের ভিতর জমে থাকে নীরব ব্যথা।

থাকলেই হতো”Ñবলা খুব সহজ কথা,
কেউ কি বোঝে বেঁচে থাকাও কখনো ক্লান্তি?
প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে যাওয়া,
অদৃশ্য ক্ষত নিয়ে হাসিমুখে পথ চলা।

যে মানুষটি চুপচাপ জানালার পাশে বসে,
হয়তো সে-ই সবচেয়ে বেশি যুদ্ধ করে।
কারণ সব কান্না শব্দ হয়ে আসে না,
কিছু কান্না শুধু হৃদয়ের ভেতর ঝরে।

তাই কাউকে দেখে সহজে বিচার কোরো না,
হাসির আড়ালেও থাকতে পারে গভীর ক্ষয়।
খালি পা-ই শুধু বুঝতে পারে পথের কাঁটা,
সব মানুষের বুকেই কিছু না বলা ভয়।

স্বাধীনতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
স্বাধীনতা

গৌতম মন্ডল
স্বাধীনতা মানে শুধু
শিকল ভাঙার গান নয়,
স্বাধীনতা মানে
অন্যায়ের সামনে
সত্য হয়ে দাঁড়ানোর সাহস।
স্বাধীনতা মানে
খোলা আকাশের নিচে
নিঃশ্বাস ভরে বাঁচা,
নিজের স্বপ্নগুলোকে
ডানা মেলে উড়তে দেখা।
স্বাধীনতা মানে
ভয়কে পায়ের নিচে ফেলে
মাথা উঁচু করে চলা,
মানুষের অধিকারকে
সম্মানের সাথে আগলে রাখা।
যে হৃদয়ে মানবতা আছে,
যে চোখে ভালোবাসা বাঁচে,
সেই মানুষই
প্রকৃত স্বাধীনতার
আসল অর্থ জানে।
স্বাধীনতা শুধু শব্দ নয়,
এটা এক আত্মার মুক্তি।

 

চুপচাপ সরলতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
চুপচাপ সরলতা

 

 

জয়ন্ত কুমার চঞ্চল
নিত্যদিন নিত্যনতুন
চমক নিয়ে আসা,
এটাই তাল বাহানা
নয়তো ভালোবাসা।

ভাষণে নয় আচরণে
নেতৃত্বের স্বরূপ,
এখনতো এমনটা
বলতেই বিদ্রুপ!

পিতার কাছে সন্তান
চটকদার নয়,
জীবন শেষের দিকে
এটাই বুঝা যায়।

নিজ কর্মের ডায়েরী
সুন্দর ভাবে লেখা,
অবশেষের সুপারী
পান পাতায় দেখা।

চুন তামাকের আবেশ
বাড়ায় শুধু স্বাদ,
আসলে নেশায় মেতে
চেহনা আশীর্বাদ।

থরহরি কম্পনের
চুপচাপ সরলতা,
ভয়াবেগের মিশ্রনে
সন্তান ও পিতা-মাতা।