শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি, শহরে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
আট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি, শহরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বের করা এই মিছিলে জেলার সাতটি উপজেলার কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।

বিকেল সাড়ে পাঁচটায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল সাড়ে তিনটা থেকেই সাতটি উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা খ- খ- মিছিল নিয়ে খুলনা রোড মোড়ে জড়ো হতে থাকেন।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দাউদ মাসুদ খান অর্ঘ্য ও সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম। এ ছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ, সিটি কলেজ ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি পাওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, এই কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। আমরা সব ভেদাভেদ ভুলে নতুন কমিটির নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করতে একযোগে কাজ করব।”
উল্লেখ্য, গত ১২ মে আবু রায়হানকে সভাপতি এবং জে এম দাউদ মাসুদ খান অর্ঘ্যকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। কমিটি ঘোষণার পর থেকেই জেলাজুড়ে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Ads small one

নিরব মানুষের গল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
নিরব মানুষের গল্প

এস.এম হাসান আলী বাচ্চু
সবাই ভাবে মানুষটা খুব ভালো আছে,
ঠোঁটের কোণে হাসি রেখে দিন কাটে।
কেউ কি দেখে বুকের ভেতর ঝড় ওঠে কত,
কত রাত নীরবে ভাঙে একলা অন্ধকারে।

ভিড়ের শহরে মানুষ আরও একা হয়,
চেনা মুখের মাঝেও হারিয়ে যায় পরিচয়।
চোখে চশমা, মুখে স্বাভাবিক কথাবার্তা,
তবু মনের ভিতর জমে থাকে নীরব ব্যথা।

থাকলেই হতো”Ñবলা খুব সহজ কথা,
কেউ কি বোঝে বেঁচে থাকাও কখনো ক্লান্তি?
প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে যাওয়া,
অদৃশ্য ক্ষত নিয়ে হাসিমুখে পথ চলা।

যে মানুষটি চুপচাপ জানালার পাশে বসে,
হয়তো সে-ই সবচেয়ে বেশি যুদ্ধ করে।
কারণ সব কান্না শব্দ হয়ে আসে না,
কিছু কান্না শুধু হৃদয়ের ভেতর ঝরে।

তাই কাউকে দেখে সহজে বিচার কোরো না,
হাসির আড়ালেও থাকতে পারে গভীর ক্ষয়।
খালি পা-ই শুধু বুঝতে পারে পথের কাঁটা,
সব মানুষের বুকেই কিছু না বলা ভয়।

স্বাধীনতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
স্বাধীনতা

গৌতম মন্ডল
স্বাধীনতা মানে শুধু
শিকল ভাঙার গান নয়,
স্বাধীনতা মানে
অন্যায়ের সামনে
সত্য হয়ে দাঁড়ানোর সাহস।
স্বাধীনতা মানে
খোলা আকাশের নিচে
নিঃশ্বাস ভরে বাঁচা,
নিজের স্বপ্নগুলোকে
ডানা মেলে উড়তে দেখা।
স্বাধীনতা মানে
ভয়কে পায়ের নিচে ফেলে
মাথা উঁচু করে চলা,
মানুষের অধিকারকে
সম্মানের সাথে আগলে রাখা।
যে হৃদয়ে মানবতা আছে,
যে চোখে ভালোবাসা বাঁচে,
সেই মানুষই
প্রকৃত স্বাধীনতার
আসল অর্থ জানে।
স্বাধীনতা শুধু শব্দ নয়,
এটা এক আত্মার মুক্তি।

 

চুপচাপ সরলতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
চুপচাপ সরলতা

 

 

জয়ন্ত কুমার চঞ্চল
নিত্যদিন নিত্যনতুন
চমক নিয়ে আসা,
এটাই তাল বাহানা
নয়তো ভালোবাসা।

ভাষণে নয় আচরণে
নেতৃত্বের স্বরূপ,
এখনতো এমনটা
বলতেই বিদ্রুপ!

পিতার কাছে সন্তান
চটকদার নয়,
জীবন শেষের দিকে
এটাই বুঝা যায়।

নিজ কর্মের ডায়েরী
সুন্দর ভাবে লেখা,
অবশেষের সুপারী
পান পাতায় দেখা।

চুন তামাকের আবেশ
বাড়ায় শুধু স্বাদ,
আসলে নেশায় মেতে
চেহনা আশীর্বাদ।

থরহরি কম্পনের
চুপচাপ সরলতা,
ভয়াবেগের মিশ্রনে
সন্তান ও পিতা-মাতা।