বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব

সংবাদদাতা: একসময়ের সাধারণ কৃষক আব্দুস সাত্তার সানা এখন কলারোয়ার গ্রামীণ অর্থনীতির এক অনুকরণীয় রোল মডেল। নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি তিনি এখন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এলাকার অন্য কৃষকদের ভাগ্য উন্নয়নে। কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের কামারালী গ্রামের এই সফল কৃষকের উদ্যোগে এলাকায় শুরু হয়েছে নিয়মিত ‘কৃষক দলগঠন’ মিটিং ও কৃষি সমাবেশ, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শূন্য থেকে স্বাবলম্বী হওয়ার গল্প অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালে প্রথম কৃষিকাজে হাত দেন আব্দুস সাত্তার সানা। কঠোর পরিশ্রম ও মেধার জোরে তিনি এলাকায় গড়ে তোলেন এক বিশাল ‘সবজি সমারোহ মাঠ’। সবজি চাষে অভূতপূর্ব সাফল্য অর্জনের পর তিনি আর পেছনে ফিরে তাকাননি। একে একে গড়ে তোলেন মৎস্য ঘের এবং গরু-ছাগলের খামার।

কৃষির উপার্জনেই তিনি মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেকে একটি মুদি দোকান করে দিয়ে স্বাবলম্বী করেছেন। শুধু তাই নয়, নিজের উপার্জিত অর্থ দিয়ে নতুন কৃষি জমি ক্রয় ও বন্ধক রেখে বর্তমানে তিনি এলাকায় একজন প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

‘কৃষক প্রেমিক দল’ ও স্বেচ্ছাশ্রম নিজে স্বাবলম্বী হয়েই ক্ষান্ত হননি সাত্তার সানা। নিজের অর্জিত অভিজ্ঞতা কলারোয়ার সাধারণ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে তিনি গঠন করেছেন ‘কৃষক প্রেমিক দল’। এই দলের ব্যানারে তিনি নিয়মিত আয়োজন করছেন কৃষি পরামর্শ সভা ও সমাবেশ। তার সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা পেয়ে এলাকার সাধারণ কৃষকরা উদ্বুদ্ধ হয়ে মাঠের পর মাঠ সবজি চাষ শুরু করেছেন। ফলে পুরো যুগীখালী ইউনিয়ন এখন কৃষিখাতে এক উর্বর অঞ্চলে পরিণত হয়েছে।

কৃষি বিপ্লবের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাশ্রমের কাজেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কৃষক। সম্প্রতি যুগীখালী ইউনিয়নের ওফাপুর মাঠপাড়া মাঝের খালের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে তিনি নিজস্ব উদ্যোগে ১৬৮০ মিটার দৈর্ঘ্য, ২৫ ফুট প্রস্থ এবং ৮ ফুট গভীরতার এক বিশাল খাল পুনঃসংস্কার করেন। এতে করে এলাকার শত শত একর ফসলি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে। এখন তিনি রিজারভার ও খাল খনন করে এলাকার চাষিদের পানির চাহিদা মেঠাচ্ছেন।

এছাড়া ৬বিঘা মিশ্র মৎস্য ঘেরের পাড়ে পড়ে থাকা আইল বা জমিতে ছিম সহ বিভিন্ন সবজির ফসল করে এলাকাবাসীর ত্যাগ লাগিয়েছেন। আর এ কাজে সার্বক সহযোগীতা করে আসছেন-টেকসই কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে বেসরকারি সংস্থা উত্তরণ এবং আন্তার্জাতিক সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া।

স্থানীয় কৃষকরা জানান, আব্দুস সাত্তার সানার নিঃস্বার্থ পরামর্শ এবং খালের জলাবদ্ধতা দূর করার দূরদর্শী পদক্ষেপের কারণে তারা এখন নির্বিঘ্নে ফসল ফলাতে পারছেন। সরকারি সহযোগিতা ছাড়াই একজন ব্যক্তি কীভাবে পুরো এলাকার কৃষির চিত্র বদলে দিতে পারেন, সাত্তার সানা তার বাস্তব প্রমাণ। এলাকার কৃষকরা এখন তাকে একজন ‘কৃষক বন্ধু’ হিসেবেই দেখছেন।

 

Ads small one

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাইদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, মো. ইমাম হোসেন ও গোলাম মোস্তফা।

এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যা ও ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রাথমিকভাবে রোগ শনাক্ত করাই ছিল এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমীন, অত্র বিদ্যালয়ের অবিভাবক সদস্য শাহাজান আলী বাবলু, সহকারী প্রধান শিক্ষক মাস্টার সরোয়ার হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনজনের সমন্বয়ে প্রচেষ্টা চালাতে হবে। এই বিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য অভিভাবকদের নিকট সহযোগিতা কামনা করেন বিদ্যালয়ের শিক্ষকরা।

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনিতে আসাদুল মোঃ ইসলাম গাজী কর্তৃক কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখন, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার ফকির, মাসুম হাজরা, শেখ ইকবল হোসেন, মজিদ গাজী, জলিল বিশ্বাস প্রমূখ।

বক্তারা বলেন, “কবরস্থানের জায়গা দখল করে বাজারের গ্লাস হাউজ ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম গাজী দোকান ঘর নির্মাণ করছেন, যেটা খুবই নিন্দনীয়, আমরা এলাকার সচেতন মানুষ হিসেবে মানতে পারি না। অনতিবিলম্ব ওই স্থাপনা নির্মাণ বন্ধের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি”।

আসাদুল মোঃ ইসলাম গাজী বলেন “আমি তিন শতক ৭ পয়েন্ট জমি ক্রয় করেছি, সেটুটুতেই দোকান নির্মাণ করছি, এর বাইরে নয়”।