কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় মহেশ্বরপুর জামে মসজিদ চত্বরে এই সভার আয়োজন করা হয়।
ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।
সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকা- গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক তথ্যবিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরিফুর রহমান ছোটন, জাসাসের উপজেলা সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ। সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।









