রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, ব্যবস্থা নিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, ব্যবস্থা নিল প্রশাসন

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী সংলগ্ন খোলপেটুয়া নদীর চরে ছোট-বড় হাজারো গাছ কেটে মাটিচাপা দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রউফ, আবেদার রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সবুজ খাঁন নামের ঠিকাদার, তার ম্যানেজার দিয়ে দিনে ও রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন খোলপাটুয়া নদীর চরে ব্লক বানানোর জন্য মাঠ তৈরি করা জন্য পরিবেশ ধ্বংস করে নির্বিচারে গাছ কেটে মাটি চাপা দিচ্ছে। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশেষ করে এসব গাছ নদীর চর ও বেড়িবাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এভাবে গাছ নিধন অব্যাহত থাকলে ভবিষ্যতে ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়বে। তাই অবিলম্বে গাছ কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা জানান, পরিবেশ রক্ষা ও উপকূলীয় সুরক্ষার স্বার্থে এ ধরনের কর্মকান্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে অভিযুক্ত সবুজ খানের ম্যানেজার আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এমডির নির্দেশে আমি নদীর চরে ব্লক বানানোর জন্য বাঁধ দিয়েছি।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রাশেদ হোসাইন, সবুজ খাঁনের দেওয়া পানি আটকানো বাঁধ নিজ দাড়িয়ে থেকে কেটে দেন। এ সময় ভূমি কর্মকর্তা এসিল্যান্ড এর কাছে গাছ কেটে মাটি-ভরাট দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ওই স্থানে এসে দেখি বহু প্রজাতির গাছ কাটা হয়েছে এবং সেখানে মাটি ভরাট করে বাঁধ দেওয়া হচ্ছে। আমরা তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবুজ খানের দেওয়া মাটির বাঁধ কেটে দেয়, এবং ওখানে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেই।

Ads small one

সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

‎তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে করা কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২৮ জুন) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল, তালা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী মিলি খাতুন ও নাজনীন আক্তার কেয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ফারুক হোসেন এবং তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান।

‎এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মহিলা দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এসময় বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে একজন নারী জেলা প্রশাসককে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নারী কর্মকর্তা বা নারীকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে জব্দ ৭৩ কোটির মাদক ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে জব্দ ৭৩ কোটির মাদক ধ্বংস
এসএম বিপ্লব হোসেন: সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বাহিনীর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তে বিভিন্ন সময়ে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জন আসামিকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের তালিকায় রয়েছে: ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমগোত্রীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লক্ষ ০৭ হাজার ৭৬৯ পিস বিড়ি/সিগারেট, ৩৩.৪০০ কেজি গাঁজা, ৬৩ লক্ষ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ, ৩৫ কেজি তামাকের গুড়া, ২ বোতল লিকুইড সীসা এবং ১০০ কেজি মাদক তৈরির বট পাতা। এছাড়াও অতি উচ্চমূল্যের মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭২.৫০ মিলিলিটার এলএসডি, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল আফিম তৈরির কেমিক্যাল।
অনুষ্ঠানের শুরুতে ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন,  মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে আমাদের সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। তবে মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এটি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা অপরিহার্য। তিনি বিজিবির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাব-৬ এর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বিজিবি নিয়মিত বিরতিতে এ ধরনের ধ্বংস কার্যক্রম পরিচালনা করে আসছে।

কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

oplus_0

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনির কাশিমনগর গ্রামের মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি মহিদুল গাজীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাশিমনগর বাজারের প্রধান সড়কে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাজসেবক এম বুলবুল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সেকেন্দার আলী, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, মাওলানা আবু মুসা, গোলাম মোস্তফা গাজী ও তাসমিরা খাতুন।
বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও নিজের ভাবিকে হত্যাকারী মহিদুল গাজীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহতের মেয়ে তাসমিরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চাচা মহিদুল গাজী আমার মাকে হত্যা করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গত ২১ এপ্রিল জামিনে বেরিয়ে আসার পর থেকে সে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, আসামিরা উল্টো তাদের ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।