শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীদের ওপর হামলা, আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীদের ওপর হামলা, আটক ৩

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয় গ্রামবাসীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খোলপেটুয়া নদী তীরবর্তী ঘোলা ত্রিমোহনী এলাকার জাহাঙ্গীর আলমের বালুর আড়ত সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। হামলায় আব্দুস সামাদ, আব্দুল হালিম, হাফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুরসহ ১০ থেকে ১২ জন গ্রামবাসী আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুর রহমান বাবু এবং উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙুরের নেতৃত্বে বালু সিন্ডিকেটের লোকজন এই হামলা চালিয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌযানসহ হাফিজুল ইসলাম, মতিয়ার রহমান ও জালাল গাজী নামের তিন শ্রমিককে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করে।
আহত গ্রামবাসী আব্দুল হালিম জানান, এলাকাটি অত্যন্ত দুর্যোগপ্রবণ ও ভাঙনকবলিত হওয়ায় সরকারিভাবে চলতি নতুন বছরের জন্য খোলপেটুয়া নদীর কোনো অংশকেই বালুমহাল হিসেবে ঘোষণা করা হয়নি। তা সত্ত্বেও বিগত বছরের বালুমহাল ইজারাদার যুবদল নেতা আনোয়ারুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমান বাবুর লোকজন নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছিল। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা সমবেত হয়ে বাধা দিতে গেলে তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর বলেন, প্রতিবছর তাঁদের এলাকা নদীভাঙনের মুখে পড়ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। সোমবার রাতে এলাকাবাসী ঘুমিয়ে থাকার সুযোগে চক্রটি বালু তোলা শুরু করে। বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা করা হলেও গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তিন শ্রমিকসহ বালু বহনের নৌযানটি আটকে প্রশাসনকে খবর দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় কয়েকজনকে স্থানীয় বাসিন্দারা আটক করেছিলেন। পরবর্তীতে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বালু উত্তোলনে জড়িত প্রভাবশালী সিন্ডিকেট ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশের কারণে প্রশাসন আটককৃতদের সহজেই ছেড়ে দিয়েছে।

Ads small one

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

 

সম্প্রতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক আবুল হোসেন, কামরুজ্জামান, গোলাম মোস্তফা ও আল মামুন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা মেহেদী হাসান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুসা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করেন এবং নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব শেখ তানজীর আহমেদ।

 

 

 

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার সকালে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আহমাদ আলী বাঁচা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির মতবিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি কোম্পানির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১ টায় বামিয়া গ্রামে এমইপি কোম্পানির কয়রা পাইকগাছা পরিবেশক রহিম ইলেকট্রনিক্স এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৮০ জন ইলেকট্রিশিয়ান অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমইপি গ্রুপ কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।

 

এসময় ইলেকট্রিশিয়ান আবুল হাশেমের সভাপতিত্বে ও রাসেল আহাম্মেদের সঞ্চালনায় ‎সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান খান।

‎বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ কোম্পানির টি.এস.এম মোঃ ইব্রাহিম, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সাংবাদিক রিয়াজুল আকবর, সানরাইজ সোলার এন্ড তুহিন ইলেকট্রনিকস এর প্রোপাইটার মোঃ তুহিন আহসান, এ্যাসিসন্টান্স কো-অর্ডিনেটর জামাল বাদশা।

‎‎মতবিনিময় সভা শেষে উপস্থিতিদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করেন এমইপি গ্রুপ কোম্পানির কয়রা-পাইকগাছা পরিবেশক আব্দুর রহিম, ফিল্ড অফিসার আমিনুর ইসলাম।