আশাশুনিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি
সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান এবং দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট ২০২৬) উপজেলার ৮ নং খাজরা ইউনিয়ন আবু জাফর সিদ্দিক দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তরের সহ সাধারণ আবুবকর লাকি, জেলা জেডসিএফ এর আহ্বায়ক রিপন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইয়াছিন আরাফাত ডালিম, ৮ নং খাজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন, জেলা জেডসিএফ এর সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, আশাশুনি উপজেলা জেডসিএফ এর সভাপতি সরদার আরিফ ইসলাম মিঠুন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল-আমীন হোসনে, সহ-সভাপতি বাপ্পি হাসান।
সঞ্চালনায় ছিলেন আশাশুনি উপজেলা জেডসিএফ এর প্রচার সম্পাদক ইব্রাহিম বিশ্বাস।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।












