আশাশুনির দুটি ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দুটি ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। তিনি প্রথমে আশাশুনি সদর ইউনিয়ন ভূমি অফিস এবং পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কার্যালয় দুটির নথিপত্র পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলহাজ মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।






