আনুলিয়ায় জেন্ডার সংবেদনশীলতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য জেন্ডার সংবেদনশীলতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং ব্র্যাকের উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রশিক্ষণে নারী ও শিশুদের অধিকার, সামাজিক সচেতনতা এবং দুর্যোগকালে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু সাঈদ। সেশন পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রেখা ইয়াসমিন ও জেন্ডার প্রমোটার এস কে হাসান।






