আশাশুনিতে পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার-৪
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩৮পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৫শ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের (৩০ জুলাই) বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, (২৯ জুলাই) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি কাচা বাজার চান্নিতে মোখলেসুর রহমান মোড়লের ছেলে সাকিব মোড়লের অস্থায়ী জুতার দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সাবিক মোড়লের নিকট থেকে ১৮পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই স্থান থেকে মৃত তফিল উদ্দিন সরদারের ছেলে মোঃ সাইফুল সরদার (৪৮)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দল বাজার সংলগ্ন জাহিদুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে দক্ষিণ বাইনতলা গ্রামের মার্জন মোল্যার ছেলে মোঃ মোস্তফা মোল্যা (৩০) ও বড়দল বাজারের মোঃ জালাল গাজীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাদের নিকট থেকে ২০পিস ইয়াবা ও ২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটা মামলা রুজু করা হয়েছে।






