আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাতটায় ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সম্পাদক মাওলানা আজিজুর রহমান।
বক্তারা কর্মী ও দায়িত্বশীলদের আদর্শিক দৃঢ়তা, তাকওয়া ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আত্ম নিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









