রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

আষাঢ়ের শেষে টানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
আষাঢ়ের শেষে টানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আষাঢ়ের টানা বর্ষণে খুলনার পাইকগাছার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌর সদরসহ বিভিন্ন এলাকার নিচু ও কাঁচা রাস্তাঘাট তলিয়ে গেছে। টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ চরম সংকটে পড়েছেন।

আষাঢ়ের শেষ প্রান্তে এসে টানা ছয় দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলের পাইকগাছার জনজীবন। বৃষ্টির প্রভাব ও জনদুর্ভোগে দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও মৎস্যজীবীরা টানা কয়েকদিন পুরোপুরি বেকার বসে আছেন। রাস্তায় যাত্রী ও লোকজনের উপস্থিতি না থাকায় এবং শ্রমনির্ভর কাজ বন্ধ থাকায় এসব পরিবার তীব্র অর্থনৈতিক কষ্টে দিন কাটাচ্ছে। পৌর সদরসহ উপজেলার বিভিন্ন বাজারের সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেক কম।

 

টানা বর্ষণে রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না, যার ফলে চিরচেনা ব্যস্ত সড়কগুলোতে স্থবিরতা নেমে এসেছে। বৈরী আবহাওয়ার কারণে বাজারের নিত্যপ্রয়োজনীয় দোকান ও কাঁচাবাজারে ক্রেতাদের সমাগম নেই বললেই চলে। কেনাবেচা বন্ধ থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আমন মৌসুমের জন্য বৃষ্টির পানি ইতিবাচক হলেও, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আমন বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা।

টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। ছাতা নিয়ে বের হলেও বিস্টিতে ভিজে বাড়ি ফিরতে হচ্ছে। উপকূলের নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নিচু এলাকার বাড়ির উঠানে পানিতে ডুবে গেছে। রান্না করা নিয়ে বিড়ম্বনায় পড়েছে গৃহবধূরা, উনুনে পানি উঠছে। শ্রমজীবী মানুষ যারা দিন এনে দিন খায়। এমন নির্মাণ শ্রমিক, রিকশা-ভ্যানচালক, হোটেল সহকারী, ক্ষুদ্র ব্যবসায়ী সবার জীবিকা নির্ভর করে প্রতিদিনকার আয়-রোজগারের ওপর। কিন্তু টানা বৃষ্টিতে থমকে গেছে তাদের জীবনের চাকা।
টানা বৃষ্টিতে কৃষিপণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে।

 

এতে করে নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে। খুচরা বিক্রেতারা জানান, বৃষ্টিতে পাইকারি বাজার থেকে পণ্য আনতে সমস্যা হচ্ছে। চাহিদা বাড়লে দামও বাড়বে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন জানান, ক্ষেতে পাট ছাড়া তেমন কোন ফসল নেই। যে সকল ক্ষেতে সবজী মাটিতে রয়েছে তার কিছুটা ক্ষতি হতে পারে। তাছাড়া এ বৃষ্টিত ফসলের তেমন কোন ক্ষতি হবে না।

Ads small one

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

কলারোয়া প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি “ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা,সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশফিয়াতুন নাহারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল, এফপিআই আলমগীর হোসেন, হাসানুজ্জামান, তরুণ কুমার রায়, পারভেজ হোসেন। এ দিকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের নূর মোহাম্মদ, হেলাতলা ইউনিয়নের শিরিনা আক্তার, সামসুন্নাহার, জুয়েল । পরে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

সাতক্ষীরা সদরে ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, জিডি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সদরে ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, জিডি

সাতক্ষীরা সদর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রাম থেকে মো. ইফাজদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ৮ জুলাই (বুধবার) সকাল ১০টার দিকে বলিয়াডাঙ্গার নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
নিখোঁজ ইফাজদ্দীনের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা চেকের লুঙ্গি ও সবুজ রঙের ফতুয়া। বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় তাঁর ছেলে মো. আব্দুল আলীম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৭৪৪, তারিখ: ১২-০৭-২০২৬। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৭৬৭৪০৫৭৭৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

 

আশাশুনি পরিবার পরিকল্পনা বিভাগে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আশাশুনি পরিবার পরিকল্পনা বিভাগে আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রবিবার বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্বে) আব্দুস সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। হাবিবুল্লাহ রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, মোজাম্মেল হক, মাসুকুল হক মাসুক, রীমা সুলতানা, মোসাদ্দেক হোসেন, কোহিনুর আক্তারী বানু প্রমুখ।