শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

এমইউজের সভায় বক্তারা: ৭ নভেম্বর রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তি রচিত হয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
এমইউজের সভায় বক্তারা: ৭ নভেম্বর রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তি রচিত হয়

১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তি রচনার দিন হিসেবে উল্লেখ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতারা। তাঁদের মতে, এ দিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও বাকস্বাধীনতার পথ তৈরি হয়েছিল।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এমইউজে সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান।

আলোচনায় অংশ নেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি সোহরাব হোসেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজলসহ এমইউজের নেতারা।

বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনাকে অস্বীকার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় এমইউজের সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে ‘৭ নভেম্বরের চেতনা ও জাতীয় সংহতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

ডিবি গার্লস হাইস্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
ডিবি গার্লস হাইস্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক মৃণাল কুমার বিশ্বাসের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার ম-ল। এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, খালেদা খাতুন ও হারুনর রশিদ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।