কপিলমুনি সিটি প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনি সিটি প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম আজাদ হোসেন। সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় আয় ব্যয়ের হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ জগদীশ দে। সভার আলোচ্য সূচী নিয়ে বক্তব্য রাখেন কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁন, সহ-সভাপতি জি এম এমদাদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, আব্দুল মজিদ গাজী প্রমূখ। আবেদনের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক অনির্বাণের প্রতিনিধি জি এম রফিকুল ইসলাম ও দৈনিক যশোর বার্তা র প্রতিনিধি এম আজিজুর রহমানকে সদস্য মনোনীত করা হয়, তারা প্রিন্ট পত্রিকার সাংবাদিকতায় গতিশীল ও নিয়মিত লেখালেখি করেন, তাই সর্বসম্মতিক্রমে তাদেরকে স্থায়ী সদস্যপদ দেওয়া হয়। বৃক্ষরোপনের অংশ হিসেবে কপিলমুনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি মেহগনি ও একটি করে আইসফল গাছের চারা আগামী ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় রোপণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিমাসে প্রত্যেক সদস্যকে ক্লাবের মাসিক চাঁদা কোষাধ্যক্ষের দপ্তরে জমাদানের সিদ্ধান্ত গৃহীত হয়। যে সকল সদস্য ছাপা পত্রিকায় লেখালেখি করেন না তাদেরকে আগামী ৩০ নভেম্বরের ‘২৬ তারিখের মধ্যে ছাপা (প্রিন্ট) পত্রিকায় লেখালেখিতে সক্রিয় হতে বলা হয়। তা না হলে বিনা নোটিশে তাদের সদস্য পদ খারিজ হয়ে যাবে, মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় ও তাঁর আতœার মাগফেরত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কপিলমুনি(পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনি সিটি প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।