শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কপিলমুনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১সন্তানের জননী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
কপিলমুনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১সন্তানের জননী

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক সন্তনের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে প্রেমিক রবিউল গাজীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি অনশন শুরু করেন।

 

অনশনের এক পর্যায়ে দুপুরের দিকে রবিউল গাজী প্রেমিকা তৃপ্তি বিশ্বাসকে মারধর করে তার বাড়ি থেকে বের করে দেন, এরপর তৃপ্তি প্রেমিকের বাড়ির পিছনে অনশন চালিয়ে যান। অনশনের একপর্যায়ে গ্রামের কিছু ব্যক্তি এ ঘটনা নিয়ে একটা সালিশের আয়োজন করবেন মর্মে সান্তনা দিলে তৃপ্তি অনশন ভঙ্গ করেন।

সরেজমিনে গেলে গ্রামের অনেকে জানিয়েছেন রবিউল গাজী ও তৃপ্তি বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক ছিল। তারা আরো জানান, প্রয়াত স্কুল শিক্ষক বিধান কুমার বিশ্বাসের স্ত্রী তৃপ্তির সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তৃপ্তি বিশ্বাস বলেন, “স্বামী অসুস্থ হয়ে পড়লে রবিউলের সাথে আমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী মারা গেলে রবিউল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তৃপ্তির কাছ থেকে নানা সুবিধা ভোগ করেন। আট বছর ধরে তার সাথে আমার পরকীয়ার সম্পর্ক থাকলেও এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করায় আমি তার বাড়ি এসে অনশন করছি।”

অভিযুক্ত রবিউল গাজী বলেন, “তৃপ্তি বিশ্বাসের সাথে আমার সম্পর্কের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। শত্রুপক্ষরা ষড়যন্ত্র করে তৃপ্তিকে দিয়ে আমাকে হয়রানি করছে। তাকে মারপিটের অভিযোগ সঠিক নয়।”

Ads small one

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল, ১৪ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার-৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল, ১৪ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার-৪

পত্রদূত ডেস্ক: নির্বাচিত সরকারকে বিপর্যস্ত করা ও নিষিদ্ধ ঘোষিত দলের স্বত্ব প্রচার করার করার লক্ষ্যে দা, লাঠি ও মশাল নিয়ে মিছিল করার অভিযোগে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান মোড়ল ও কেন্দ্রীয় নেতা অহিদ পারভেজসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সৈকত পাড়ৈ বাদি হয়ে বৃহষ্পতিবার এ মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদরের আলীপুর সরদারপাড়ার আনারুল ইসলামের ছেলে সজীব হোসেন, একই উপজেলার বড়খামার গ্রামের মোমিন সরকারের ছেলে শাহাদাৎ হোসেন রাজ, জোড়দিয়া গ্রামের একব্বর আলীর ছেলে আব্দুল মান্নান ও একই গ্রামের আব্দুল খালেক হাজীর ছেলে হাবিবুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা সদরের যোগরাজপুর থেকে বাইপাস রোডের শূন্য পয়েন্টের দিকে যাওয়ার পথে আব্দুর রহমানের ইট ভাটার সামনে ইটের সোলিং এর রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামী লীগের ৭০/৭৫জন নেতা কর্মী নির্বাচিত বর্তমান সরকারকে বিপর্যস্ত করতে ও নিষিদ্ধ দলের স্বত্বা প্রচার করতে দা, লাঠি ও মশাল নিয়ে মিছিল করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এজাহারভুক্ত চারজনকে বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় উপপরিদর্শক সৈকত পাড়ৈ বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলামের উপর ন্যস্ত করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চারনজনকে বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ: প্রতিমন্ত্রী অমিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা চিকিৎসাসেবা দিতে এসেছি। চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেনতেনভাবে চিকিৎসাসেবা দিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই। প্রতিটি নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের এক সাথে কাজ করতে হবে।

তিনি আজ (শুক্রবার) দুপুরে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিজারিয়ান সেকশনসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ২০ শয্যাবিশিষ্ট। এটিকে প্রাথমিকভাবে ৩০ শয্যাবিশিষ্টতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ৫০ শয্যাবিশিষ্টতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এই প্রতিষ্ঠানের সেবার পরিধি কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা চেষ্টা করা হবে। আগামী ২০২৮ সালের জুনের মধ্যে এখানে একটি নয়তলা ভবন নির্মাণের আশ^াস দেন তিনি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। স্বাগত বক্তৃতা করেন যশোর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: দিলদার হোসেন। এসময় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিজারিয়ান সেকশনসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং ভর্তি মা ও নবজাতক শিশুদের খোঁজ-খবর নেন।

সকালে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুরোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জীবানুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে উদ্যোগ নিলে ডেঙ্গুরোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ সেপ্টেম্বর অনলাইনে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। নিজে সচেতন না হলে ডেঙ্গুরোগ প্রতিরোধ করা সম্ভব নয়। যশোরবাসীকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে আমাদের করণীয় রয়েছে। একটু সচেতন হলেই পরিবারসহ সকলেই নিরাপদ থাকতে পারি।

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে প্রতিমন্ত্রী চাঁচড়া ইউনিয়নে নদিয়া বর্মন পাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তথ্যবিবরণী

 

সাতক্ষীরায় জেলা গণসংহতি আন্দোলনের জরুরি আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা গণসংহতি আন্দোলনের জরুরি আলোচনা সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জেলা শাখার উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন, প্রভাষক রবিউল ইসলাম, সদস্য সচিব রুবেল গাইন, শ্যামনগর উপজেলা জিএসএর আহ্বায়ক জিএম মাহফুজ, আশাশুনি উপজেলা জিএসএর সদস্য সচিব ছুরাত আলী, সাতক্ষীরা সদর উপজেলা জিএসএর সংগঠক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র ফেডারেশনের সংগঠক মাসুদ, জেলা কমিটির সদস্য নাজনীন নাজরানা বেবীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অধিকারভিত্তিক আন্দোলনকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন।