কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।












