কেশবপুরে নারী প্রার্থীর সচেতনতা বৃদ্ধিতে সভা
কেশবপুর (পৌর) প্রতিনিধি: নির্বাচনকালীন নারী প্রার্থীদের হয়রানি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কেশবপুর এ, ই, জি, এফ যশোর’-এর আয়োজনে রোববার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই সভা হয়।
উজ্জ্বল কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ, ই, জি, এফ যশোরের নির্বাহী পরিচালক দিপালী বখসী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মহালদার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সদর ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নাজমা খাতুন, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শাহানাজ পারভীন, সাংবাদিক এম এ রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আক্তার মুকুল, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ন কবির, মজিদপুর ইউনিয়ন সচিব আবুল হোসেন, ত্রিমোহিনী ইউনিয়ন সচিব ইমরান হোসেন, পাঁজিয়া ইউনিয়ন সচিব বেলাল হোসেন এবং মঙ্গলকোট ইউনিয়ন সচিব হেলাল। অনুষ্ঠানে স্থানীয় ইউপি নারী সদস্য, পল্লী চিকিৎসকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












