শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাসাসের দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাসাসের দোয়া অনুষ্ঠান

oplus_0

সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় জেলা জাসাসের প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

আরো বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামাদল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী, সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক। এসময় পৌর জাসাসের সদস্য সচিব সিরাজ আনোয়ার রাজ, সদর উপজেলা জাসাসের আহবায়ক সালমান কাদের, যুগ্ম আহবায়ক এশারুল ইসলাম, পাটকেলঘাটা থানা জাসাসের আহবায়ক শেখ শামিউল ইসলাম রুবেল, যুগ্ম আবায়ক শহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক কামরুজ্জামান কামু, দেবহাটা উপজেলা আহবায়ক মনিরুজ্জামান, বিএনপি নেত্রী সোনিয়া সুলতানাসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

 

Ads small one

দেবহাটা ও আশাশুনিতে পুলিশের অভিযানে দু’জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
দেবহাটা ও আশাশুনিতে পুলিশের অভিযানে দু’জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

দেবহাটা/আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশের একটি টিম উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ইটের সোলিং রাস্তার ওপর থেকে শাহিনুর রহমানকে আটক করা হয়।

তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাহিনুর রহমান ফকরাবাদ (ব্রিজ সংলগ্ন) গ্রামের রজব আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিনুর রহমান ও পলাতক হাফিজুল গাজীর বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার শাহিনুর রহমানকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দেবহাটায় পুলিশের অভিযানে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ ১৪ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বারী গাজী একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বারী গাজী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে ১৫ আগস্ট ২০২৬ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারী ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু রায়হানের।

স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, হারুনার রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

 

দোয়া ও মিলাদ মাহফিলে কয়রা উপজেলা বিএনপিসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা।