ভারতের স্বাধীনতা দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;
ভোমরা/বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা ও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তবে ভোমরা-ঘোজাডাঙ্গা এবং বেনাপোল-পেট্রপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই বিষয়টি তাদের জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (১৬ আগস্ট) সকাল থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। নিয়ম মেনে দুই দেশের যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চলাচল করতে পারবেন।
এদিকে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় (১৫ আগস্ট) শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। ফলে দু’দেশের বন্দর অভ্যন্তরে রয়েছে পন্যবাহি ট্রাক জট। তবে পাসপোর্টযাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে আমদানি- রপ্তানি কার্যক্রম চালু হবে জানান তিনি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধের ফলে দু’দেশের বিভিন্ন স্থান থেকে আসা পন্য বোঝায় ট্রাকের জট বাড়রে বন্দর অভ্যান্তরে। বাড়ে ডেমারেজ। রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হলে কমবে পন্যজট।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।








