মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা আজ (রবিবার) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্তভাবে হজ পালন করানো হয়। ২০২৬ সালে অত্যন্ত সুষ্ঠুভাবে হজযাত্রীদের হজ পালন করানো হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের সকলকে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে হবে। সকল ধর্মের প্রতি সম্মানসূচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: কামরুল হাসান, বিশেষ আলোচক ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম ও আলোচক ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে জানানো হয়, সৌদি সরকার ঘোষিত ২০২৭ সালে হজ গমনে নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬। হজ ভিসা ইস্যুকরণ শুরু হবে ২৮ জানুয়ারি ২০২৭ এবং হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল, ২০২৭। সরকারিভাবে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা করা যাবে। হজ পোর্টালে (যধলল.মড়া.নফ) ইউজার তৈরি করে সরকারিভাবে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করা যাবে। এছাড়া ঢাকা হজ ক্যাম্প, ইসলামিক ফাউন্ডেশনের অফিসসমূহ, উপজেলা মডেল মসজিদ, ইউডিসি সেন্টারে নিবন্ধন ভাউচার করা যাবে। প্রাক-নিবন্ধনে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশী পাসপোর্ট অথবা জন্ম সনদ, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যাক্তির একটি ব্যাংক হিসাব থাকলেও হবে। ২০২৭ সালের হজে নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

সেমিনারে আরও জানানো হয়, সরকারি মাধ্যমে হজ পালন সম্পূর্ণরূপে নিরাপদ ও ঝুঁকিমুক্ত এবং হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হজযাত্রীদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হয়। তবে মেডিকেল ফিটনেস ব্যতীত কোন হজযাত্রী হজে গমন করতে পারবেন না।

সেমিনারে বিভাগীয় পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন। তথ্যবিবরণী

Ads small one

অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম নিজ গাড়িতে করে অজ্ঞাত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান এবং নিজের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তিটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় জানা থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে দ্রুত তার স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হচ্ছে।

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে শ্যামনগরের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে।

 

নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল তার এক সঙ্গীকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে শ্যামনগর উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শুভঙ্কর মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শুভঙ্কর মন্ডল।

এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলে থাকা শুভংকরের সঙ্গী। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শ্যামনগর থানার উপ-পরিদর্শক চিরঞ্জিব গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

 

সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে নিয়মিত অভিযানে গত এক সপ্তাহে বিপুল পরিমাণ মাছ, কাঁকড়া ও অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে সাতক্ষীরা-০১ স্মার্ট টহল দল। এ ঘটনায় বন আইনে চারটি মামলা (ইউডিওআর) দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টহলকালীন সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি নৌকা, ১টি বৈঠা, ৪টি দাঁড়, ২৫০ মিটার দোনদড়ি, ১০০টি আটন, ৪৫ কেজি কাঁকড়া, ২টি কলজাল এবং আনুমানিক ১৫০ কেজি সাদা মাছ জব্দ করা হয়।
এছাড়া অভিযানে ২টি ড্রাম, হাঁড়ি-পাতিল, ২টি ককসেট ও ৬টি প্লাস্টিকের ঝুড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সাদা মাছ ও কাঁকড়া আদালত চত্বরে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্মার্ট টহল দলের অভিযানের ফলে সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।