বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

খুলনায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
খুলনায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি

সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬ এর আলোকে নি¤েœউল্লিখিত শর্তসাপেক্ষে খুলনা জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি এক জন করে সারের ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

 

খুলনা সিটি কর্পোরেশন একটি, রূপসা উপজেলার পাঁচটি, বটিয়াঘাটা উপজেলার সাতটি, দিঘলিয়া উপজেলার ছয়টি, ফুলতলা উপজেলার চারটি, ডুমুরিয়া উপজেলার ১৪টি, তেরখাদা উপজেলার ছয়টি, দাকোপ উপজেলার ১০টি, পাইকগাছা উপজেলার ১১টি এবং কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন।

 

শর্তাবলি: সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬ এর পরিশিষ্ট-১ এ প্রদত্ত নমুনা ছক অনুযায়ী আবেদন করতে হবে। আবেদকারীদের নির্ধারিত ইউনিয়নের বিপরীতে ২০২৬ এর নীতিমালায় বর্ণিতশর্ত পূরণসাপেক্ষে আবেদন করতে হবে।

 

যোগ্যতা: আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলার, পৌরসভা ও সিটি কর্পোরেশনের বাসিন্দা হতে হবে ও এর প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা প্রশাসক বা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে; নিজ মালিকানায় অথবা ভাড়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কার্য এলাকায় (ডিলার ইউনিটে) কমপক্ষে ২৫ মে.টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম থাকতে হবে, তবে শর্ত থাকে যে, খাবারের দোকান, রেস্টুরেন্ট, গো-খাদ্য, মাছের খাবার, সবজি দোকানের সঙ্গে সার গুদাম করা যাবে না এবং একইভাবে সারের গুদামে বীজ ও বালাইনাশক সংরক্ষণ করা যাবে না; বস্তবন্দি সার যথাযথভাবে সংরক্ষণের জন্য গুদামের ভিটি স্বাভাবিক বন্যাসীমার চেয়ে উঁচু ও পাকা থাকতে হবে; আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং আর্থিক সচ্ছলতার প্রমাণক হিসেবে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার সাম্প্রতিক সনদ থাকতে হবে; ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে; আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে; আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও চলাচলে সক্ষম হতে হবে এবং আবেদনকারীর টিআইএন থাকতে হবে।

 

অযোগ্যতা: ইতোপূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কারও সার ডিলারশিপ বাতিল হয়ে থাকলে তিনি আবেদনের অযোগ্য হবেন। পাশাপাশি ইতোপুর্বে ব্যবসায়ে অনিয়ম বা কোন ফৌজদারি বা অন্য কোনা আইনে পদপ্রাপ্ত হয়ে থাকলে তিনি ডিলারশিপ আবেদনের জন্য অযোগ্য হবেন। তবে ফৌজদারি অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তি সাজাভোগের দুই বছর পর আবেদন করতে পারবেন; কোনো বিধিবদ্ধ সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাাসিত পতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী বা জনপ্রতিনিধি ডিলার হতে বা থাকতে পারবেন না; সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অপর কেউ ডিলারশিপের/খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্যে আবেদন করতে বা ডিলার বা খুচরা বিক্রেতা হতে পারবেন না। এক্ষেত্রে পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী/স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুরের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই ও বোন যারা এক খানায় খাদ্য গ্রহণ করে তাদের বুঝানো হয়েছে।

 

আবেদন ফি ও আর্নেস্টমানি: আবেদনপত্রের সঙ্গে আবেদন ফি বাবদ অফেরতযোগ্য দুই হাজার টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর জমা দিতে হবে। একই সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি বরাবর আর্নেস্টমানি বাবদ ১০ হাজার টাকার পে- অর্ডার/ডিমান্ড ড্রাফট (ফেরতযোগ্য) সংযোজন করতে হবে। আবেদনপত্র যাচাইকালে কোনোরূপ তথ্যগত বা দালিলিক অসত্যতা অথবা সংযুক্ত কাগজপত্র নকল বা জাল প্রমাণিত হলে উক্ত আবেদনপত্র বাতিল ঘোষণা করা হবে এবং আর্নেস্টমানি বাবদ জমাকৃত পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত হবে।

 

ফলাফল প্রকাশের পর জেলা প্রশাসক অনির্বাচিত আবেদনকারীদের আর্নেস্টমানি বাবদ জমাকৃত পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট ১০ কর্মদিবসের মধ্যে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচিত আবেদনকারীর আর্নেস্টমানি ডিলার নিয়োগের চুক্তি স্বাক্ষরের পর ফেরত প্রদান করা হবে।

 

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও স্থান: ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল চারটা পর্যন্ত। উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার দপ্তরে দাখিল করতে হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল, পদের সংখ্যা হাস বা বৃদ্ধি করাসহ এই বিজ্ঞপ্তি বাতিলের সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

খুলনা জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণী

Ads small one

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দশ লক্ষ টাকার মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দশ লক্ষ টাকার মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘোনা, কুশখালি, কালিয়ানী বিওপি ও বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, উইনসেরেক্স কাশির সিরাপ এবং ইয়াবা আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদরের দাঁতভাঙ্গা হতে ৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে। কুশখালি বিওপির আভিযানে মক্তোব মোড় হতে ১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে এই এলাকাহতে ৮ হাজার টাকার ভারতীয় উইনসেরেক্স কাশির সিরাপ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানে বাঁশতলা হতে ২ লাখ ১৬ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

 

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

দেবহাটা থানা পুলিশে অভিযানে ধর্ষণ মামলার ১জন আসামী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
দেবহাটা থানা পুলিশে অভিযানে ধর্ষণ মামলার ১জন আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার ১জন আসামী গ্রেফতার হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার অনুমানিক সকাল ১০ টায় দেবহাটা থানার এসআই আল-আমিন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেবহাটা থানাধীন পলগাদা এলাকা হতে ধর্ষণ মামলা আসামী হাড়দ্দা গ্রামের নূর ইসলামের ছেলে সজিব হোসেন গ্রেপ্তার করেন।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে ৩ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার করলেন প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার করলেন প্রশাসক হাবিব

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে জায়গাটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। দুপুর ২টায় শ্যামনগর থানা গেটের সামনে পরিচালিত এ উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পত্তি পরিদর্শন করেন।

পরে তিনি শ্যামনগরের নীলডুমুর ডাকবাংলো, চন্ডিপুর ২২ বিঘা পুকুর, আকাশনীলা ইকোপার্কসহ উপজেলার বিভিন্ন স্থানে জেলা পরিষদের সম্পত্তির অবস্থা সরেজমিনে দেখেন। এসব সম্পত্তি কীভাবে অবৈধ দখলমুক্ত করে সঠিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “শ্যামনগর উপজেলায় জেলা পরিষদের যেসব সম্পত্তি বিভিন্ন সময়ে দখল হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এসব সম্পত্তি আইন অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা গেলে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্ধার অভিযান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন, শ্যামনগর থানার ওসি, সাংবাদিক মারুফ হুসাইন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।