মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

চেনা বুনো ফল ‘বনপেটারি’র অচেনা গুণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
চেনা বুনো ফল ‘বনপেটারি’র অচেনা গুণ

‎তারিক ইসলাম

‎‎হাঁটতে চলতে পথের ধারে, ক্ষেতের আইলে বা পরিত্যক্ত ভিটায় ছোটখাটো একঝাঁক সবুজ পাতার ঝোপঝাঁকড়ি আমাদের প্রায়ই চোখে পড়ে। একটু খেয়াল করলেই দেখা যায়, পাতার আড়ালে লুকিয়ে আছে ছোট ছোট কলসের মতো বা ফানুস আকৃতির কিছু ফল। গ্রামের দুরন্ত শৈশবে এই ফলটি কপালে ঠুকে ‘পট’ করে শব্দ ফুটিয়ে আনন্দ পায়নি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। গ্রামীণ মানুষের কাছে এটি ‘ফুটকি’, ‘বনপেটারি’ বা ‘ফোস্কা বেগুন’ নামে পরিচিত। তবে কেবলই শৈশবের খেলার অনুষঙ্গ নয়, এই অবহেলিত বুনো গাছটি আসলে এক লুকিয়ে থাকা ওষুধি ভা-ার।

‎উদ্ভিদবিজ্ঞানের ভাষায় এর নাম Physalis minima। এটি Solanaceae(বেগুন) পরিবারের একটি বর্ষজীবী বীরুৎ জাতীয় উদ্ভিদ। ইংরেজিতে একে Native gooseberry, Wild cape gooseberry বা চুমসু groundcherryবলা হয়। গাছটি সাধারণত এক থেকে দেড় ফুট লম্বা হয় এবং এর কা- বেশ নরম ও শাখাপ্রশাখাযুক্ত। ফলগুলো যখন কাঁচা থাকে, তখন সবুজ রঙের একটি পাতলা আবরণে ঢাকা থাকে। পেকে গেলে ভেতরের ফলটি টকটকে হলুদ বা হালকা কমলা রঙ ধারণ করে। পাকা ফলটি খেতে বেশ মিষ্টি এবং সামান্য টক-মিষ্টি স্বাদের।

আধুনিক গবেষণায় দেখা গেছে, আমাদের চারপাশে অবহেলায় বেড়ে ওঠা এই বনপেটারি গাছটি নানা গুণে গুণান্বিত:

‎ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট: ফুটকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ এবং ‘এ’ রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।

‎ব্যথানাশক ও প্রদাহরোধী: ঐতিহ্যগত চিকিৎসায় এই গাছের পাতার রস কৃমিনাশক হিসেবে এবং শরীরের বিভিন্ন অংশের ফোলা বা ব্যথা কমাতে ব্যবহার করা হয়।

‎চোখের যতœ ও লিভারের সুরক্ষায়: এর পাকা ফল নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। এছাড়া লিভার বা যকৃতের কর্মক্ষমতা বাড়াতেও এর ভূমিকা রয়েছে।

‎ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কিছু গবেষণায় দেখা গেছে, এর পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

‎আজকের দিনে আমরা যখন সামান্য সর্দি-কাশিতেও কৃত্রিম অ্যান্টিবায়োটিক বা ট্যাবলেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, তখন প্রকৃতির এই অমূল্য উপহারগুলো আমাদের হাতের কাছেই রয়ে গেছে অনুদ্ঘাটিত। অথচ অপরিকল্পিত নগরায়ণ, আগাছানাশক ওষুধের দেদারসে ব্যবহার এবং অজ্ঞতার কারণে আমাদের চারপাশ থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে ফুটকি বা বনপেটারির মতো বহু উপকারী বুনো উদ্ভিদ।

‎প্রকৃতির এই রূপালী সম্পদগুলোকে শুধু ‘আগাছা’ ভেবে উপড়ে ফেলার মানসিকতা আমাদের বদলাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই ঘরের কোণের এই ওষুধি উদ্ভিদগুলোকে চেনা এবং সংরক্ষণ করা আজ সময়ের দাবি। লেখক: ‎সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

 

 

 

 

 

Ads small one

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী এই পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হয়ে ১৩ জুলাই ২০২৬ (সোমবার) পর্যন্ত চলার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ (বুধবার) থেকে এই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।

দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

 

 

 

 

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

 

 

তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

‎তালা প্রতিনিধি: ‎তালায় বেসরকারি সংস্থা দলিত’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র আয়োজনে এবং দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ইনক্লুশন এন্ড লাইভলিহুড) নিতাই চন্দ্র দাস।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা (অঃ দাঃ) মো. শরিফুল ইসলাম।

 

দলিত’র টেকনোলজি এডুকেটের পবিত্র দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাইনান্স ও এডমিন কৃষ্ণ পদ দাস, প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও কমিউনিটি নারী নেত্রী স্বরসতী দাসসহ ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় দলিত সংশ্লিষ্ট ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের মেয়াদ, বাজেট এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।