জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক রাজুর সুস্থতা কামনা
সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও কদমতলাস্থ অর্পা ডেকোরেটর মালিক কাজী নাসির উদ্দিন আহমেদ রাজু হার্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি আছে।
তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ হেদায়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামু, যুগ্ম সম্পাদক শেখ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান বুলি, ক্যাসিয়াস ইমরান হোসেন, মহিলা সম্পাদিকা তামান্না তাসলিম।
উল্লেখ্য, গত বুধবার (২২ জুলাই) রাতে কাজী নাসির উদ্দিন আহমেদ রাজুর বুকে হঠাৎ ব্যথা অনুভব হলে সাথে ব্রিজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডা. আরিফ আহমেদ, ডা. মানস কুমার, ডা. সুমনের তত্ত্বাবধানে ব্রীজ হাসপাতালের ৬ ষষ্ঠ তলার ৬০১ নাম্বার কেবিনে চিকিৎসাধীন আছেন। প্রেসবিজ্ঞপ্তি









