শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ: নারীসহ ৩জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ: নারীসহ ৩জনের বিরুদ্ধে মামলা

‎তালা প্রতিনিধি: ‎চিকিৎসা সহযোগীতা প্রদানের আশ্বাসে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রাম থেকে এক গৃহবধূ (৪০)কে ফুসলিয়ে সাতক্ষীরার তালায় এনে দফায় দফায় সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে প্রথমে অচেতন করে এবং পরবর্তীতে জোরপূর্বক ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করা হয়। এঘটনায় একজন নারী (৪০) সহ ৩১ ও ৩৫ বছর বয়সী ২জন যুবকের বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে। তবে, অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ তৎক্ষণাত আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেননি।

‎নির্যাতিতা গৃহবধূর এক মামাতো ভাই (৪৮) জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে তাঁর ফুফাতো বোন খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের অসুস্থ গৃহবধুকে সাতক্ষীরা সদরের একটি বেসরকারি ক্লিনিক থেকে উন্নত চিকিৎসা করিয়ে দেবার আশ্বাসে তালায় নিয়ে আসা হয়।

 

পরবর্তীতে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সাতক্ষীরায় যেয়ে ডাক্তার পাওয়া যাবেনা- এমন কথা জানিয়ে গৃহবধূকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকায় এক ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের এক যুবক। ধর্ষক রাজু সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন বলে তিনি বলেন।

 

রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতায় প্রথমে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অসুস্থ গৃহবধুকে রাজু ধর্ষণ করে। জ্ঞান ফেরার পরে গৃহবধু ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে বাড়ির ওই নারীকে জানায়। এসময় ওই নারী ধর্ষণ শিকার গৃহবধুকে গালিগালাজ করে এবং মোবাইলে ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখায়। এঘটনার পর রাতে দফায় দফায় ওই গৃহবধূকে রাজুসহ অপর যুবক পালাক্রমে ধর্ষণ করে। শুক্রবার সকালে অসুস্থ গৃহবধূ ওই বাড়ি থেকে কৌশলে বেরিয়ে থানায় আসে।

‎এবিষয়ে তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূ শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাঁর এক আত্মীয়কে সাথে নিয়ে থানায় এসে অভিযোগ করেন। পরবর্তীতে গৃহবধূর বক্তব্য অনুযায়ী প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ২ যুবক এবং ১জন নারীর বিরুদ্ধে থানায় অচেতন এবং জোরপূর্বক ধর্ষণ অপরাধের মামলা (মামলা নং ১০, তাং ১৪ আগস্ট ২৬) রেকর্ড করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্যে সর্বোচ্চ চেষ্টা চলছে। ভিকটিম নারীকে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার জন্য এদিন সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Ads small one

ফিংড়ি ও আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-তিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
ফিংড়ি ও আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-তিন

আশাশুনি/নিজস্ব প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া খেয়াঘাটের বাঁধের উপর থেকে পুলিশ ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরিদ ঢালীকে আটক করেন। ফরিদ ঢালী প্রতাপনগর কর্মকার পাড়ার কেরামত ঢালীর ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (১৮/২৬) রুজু করা হয়েছে। পৃথক অভিযানে আশাশুনি সদরের আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আরিফ বিল্লাহকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (১৯/১৭০) রুজু করা হয়েছে।
এদিকে, ‎‎সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামে রায়হান হোসেন (২২) নামক এক মাদকাসক্ত যুবককে আটক হয়েছে। ‎জানা গেছে, ফিংড়ীর আইয়ুব আলীর পুত্র মোঃ রায়হান হোসেনকে ২পিস ইয়াবা ও ২পুরিয়া গাঁজাসহ ফিংড়ীর ঠাকুর পাড়া থেকে আটক করা হয়েছে।

 

পাটকেলঘাটায় থেকে ৫২০ লিটার তেল চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় থেকে ৫২০ লিটার তেল চুরি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মজুমদার পেট্রোল পাম্পে রাখা দুটি ট্রাক থেকে বৃহস্পতিবার রাতে ৫২০ লিটার ডিজিল চুরি হয়েছে। জানা গেছে, পাটকেলঘাটার কালিবাড়ি মাহবুবুর রহমানের ২টি ট্রাক পাটকেলঘাটা মজুমদারের তেল পাম্পে রাতে রাখা ছিল।
যার নাম্বার যশোর টথ-১১৩৭৭৭। দ্বিতীয়টি যশোর ট ১১৩৭৬ এই নাম্বার চার দুটো প্রতিদিন বিভিন্ন রোডে চলাচল করে থাকে। ট্র্যাক ড্রাইভার শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এসে ঘটনাটি বর্ণনা করেন। এ ঘটনায় যানবাহন চলাচলকারী মালিক ও ড্রাইভাররা চুরি আতঙ্কে রয়েছে।

ধুলিহরে পৃথক দুইটি মুদি দোকানে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
ধুলিহরে পৃথক দুইটি মুদি দোকানে চুরি

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজে ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে পৃথক দুইটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান দুটির ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকাসহ প্রায় ৮০ থেকে ৮৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ধুলিহর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ সরদারের মুদি দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ আনুমানিক ২,০০০ টাকাসহ বিক্রয়যোগ্য ডিটারজেন্ট পাউডার, লাচ্ছার প্যাকেট, ভোজ্য তেল, ওয়াইফাই রাউটার, কোমল পানীয় ও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
‎এছাড়া একই এলাকার মৃত বাবর আলী সরদারের ছেলে শাহাদাৎ হোসেনের মুদি দোকানেও একই রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার দোকান থেকে নগদ আনুমানিক ৩,৫০০ টাকাসহ একটি সোলার ব্যাটারিসহ আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে কেটে পড়ে।
‎একই রাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।