তালায় ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
তালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। অনুষ্ঠানে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুস্তাফিজুর রহমান। আলোচনা সভায় খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহর হাসান সাগর বক্তব্য দেন।









