তালার খলিষখালী ইউনিয়ন পরিষদে মত বিনিময়
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালার খলিষখালী ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই এলজি) বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খলিষখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান।
খলিষখালি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মতিউর রহমান বলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একমাত্র গবেষণা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
এনআই এলজি প্রতিবছর স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন বিষয় ভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের আদর্শ কর তফসিল বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ রূপরেখা শিরোনাম গবেষণা কর্মটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাঠ পর্যায়ে গবেষণা কর্মটির তথ্য উপাত্ত সংগ্রহে সংশ্লিষ্ট গবেষণা গবেষক দল তথ্য উপাত্ত সংগ্রহকারীগনকে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শাহিন আলম, ইউপি সদস্য সোলেমান সরদার, মোহাম্মদ রবিউল ইসলাম, ইউপি সদস্যা শরিফা বেগমসহ সকল সদস্যবৃন্দ।









