মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় পুলিশের অভিযানে ১ জন আটক, ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
দেবহাটায় পুলিশের অভিযানে ১ জন আটক, ইয়াবা উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৪৮)। সে কালিগঞ্জ উপজেলার সেহারা গ্রামের মৃত সামত আলীর ছেলে। তার নিকট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এসআই সোহাগ মিয়া ও এসআই সাহিদুর রহমান মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ আগস্ট ২০২৬ রাত ১০টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াপাড়া ঢালাই রাস্তার মোড় থেকে ওয়াপদার দিকে যাওয়ার পথে জনৈক আব্দুল মান্নানের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় পুলিশ রেজাউল ইসলাম (৪৮) কে আটক করে। তার নিকট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ১০ আগস্ট সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ads small one

চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বাড়ছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বাড়ছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি: কম খরচে উন্নত চিকিৎসার আশায় দেশের অন্যতম আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে যাতায়াতকারী পাসপোর্টধারীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে হৃদরোগ, স্নায়ুরোগ ও ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ইতিপূর্বে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার পাসপোর্টধারী যাতায়াত করতেন। সরকার পরিবর্তনের পর যাত্রী যাতায়াত কিছুটা হ্রাস পায় এবং ভ্রমণ ভিসা সীমিত হয়ে পড়ে। বর্তমানে ভ্রমণ ভিসার পাশাপাশি চিকিৎসা ভিসায় যাতায়াত বাড়ছে। গত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছেন প্রায় সাত হাজার যাত্রী, আর ভারত থেকে দেশে ফিরেছেন ৬ হাজার ৬৭৮ জন। গমনকারীদের বড় অংশই চিকিৎসার উদ্দেশ্যে গেছেন।
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়া যাত্রীরা জানান, দেশে অনেক চিকিৎসার ব্যয় অনেক বেশি এবং সঠিক রোগ নির্ণয় কঠিন হয়ে পড়ে। ফলে উন্নত ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসার আশায় জটিল রোগীদের ভারতের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন খান জানান, বর্তমানে সব ধরনের ভিসার পাশাপাশি চিকিৎসা ভিসার যাত্রীদের চাপ বাড়ছে। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার যাত্রী যাতায়াত করছেন।

আশাশুনিতে গ্রাম আদালতের অগ্রগতি সংক্রান্ত ত্রৈমাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে গ্রাম আদালতের অগ্রগতি সংক্রান্ত ত্রৈমাসিক সমন্বয় সভা

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার পরিচালনায় সভায় স্থানীয় বিচারব্যবস্থা জোরদার, দ্রুত মামলা নিষ্পত্তি, নথিপত্র সংরক্ষণ এবং উচ্চ আদালতে মামলার চাপ কমানো নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে উচ্চ আদালতে মামলার জট উল্লেখযোগ্য হারে কমবে। স্থানীয় পর্যায় থেকে সাধারণ মানুষকে দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সভায় অংশগ্রহণকারী প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকারী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নগরঘাটাবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
নগরঘাটাবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাসিন্দাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। জরুরি রোগীদের দ্রুত ও সহজে হাসপাতালে নেওয়ার সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং রাকিব অটো রাইস মিল ও হাসিব মটর রাইস মিলের সৌজন্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলায় এ সেবার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং রাকিব অটো রাইস মিল, রাকিব কোল্ড স্টোরেজ ও হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. ইবাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এখন থেকে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হলো। ভবিষ্যতে এলাকার মানুষের সুবিধার জন্য আরও উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলহাজ মো. মশিউর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা সভাপতি সরদার কাজেম ও মিজানুর রহমান। টুর্নামেন্টের খেলায় ১ নম্বর ওয়ার্ড চকারকান্দা একাদশ ৩-০ গোলে ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা একাদশকে পরাজিত করে। বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স চালুর ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।