দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে বিভিন্নস্থানে প্রতিবাদ সমাবেশ ও মিছিল
নিজস্ব প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ নানাভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, মো. সুমন রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু ও মোস্তফা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু।

জেলা জাসাস: সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্যসচিব মো. ফারুক হোসেনের নেতৃত্বে মঙ্গলবার বিকেল পাঁচটায় নিউমার্কেট সংলগ্ন জেলা জাসাস কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব শাহাদাত হোসেন, পৌর শাখার আহ্বায়ক সিরাজ আনোয়ার রাজ, সদস্যসচিব রাজু আহমেদ, কালিগঞ্জ উপজেলার আহ্বায়ক মোর্শেদ আলী, সদস্যসচিব মুস্তাফিজ, আশাশুনি উপজেলার যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, মইনুদ্দিন মন্টু, কামিম হোসেন, দেবহাটা উপজেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান, পৌর ওলামা দলের সদস্যসচিব মিলন হোসেন এবং আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক মো. আমিনুর রহমানসহ নেতৃবৃন্দ।
দেবহাটা: দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান সবুজ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলী রেজা ও যুগ্ম আহ্বায়ক রাজীব আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম রসুল, সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা ও সদস্যসচিব কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কলারোয়া: মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভায় যুবদল আয়োজিত মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলারোয়া পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সোহেল রানা, রুহুল আমিন খোকন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, চন্দনপুর যুবদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব শফিউল আলম, যুবদল নেতা শাফিজুল ইসলাম, আকতারুজ্জামান আকতার, শহিদুল ইসলাম, আশরাফুজ্জামান বাবু ও হেলাতলা ওয়ার্ড বিএনপি নেতা আতিয়ার রহমান প্রমুখ।
আশাশুনি: আশাশুনি সদরে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম ছোট। বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাহিদ সোহাগ এবং যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়রা: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কয়রা সদরে এ উপলক্ষে মিছিল শেষে তিন রাস্তার মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, হাবিবুর রহমান, আব্দুর রহিম সানা, মোস্তাফিজুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম প্রমুখ।












