সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রিকশা-ভ্যান ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।












