বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

দৈনিক পত্রদূতে খবর প্রকাশ: অর্থাভাবে পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
দৈনিক পত্রদূতে খবর প্রকাশ: অর্থাভাবে পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

পলাশ কর্মকার, কপিলমুনি (খুলনা): খুলনার পাইকগাছায় অর্থাভাবে দীর্ঘ ৬ বছর যাবৎ চিকিৎসা বঞ্চিত প্যারালাইজড ও শরীরে টিউমার (গুটা) আক্রান্ত অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দৈনিক পূত্রদূতে ১১জুলাই সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব নেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌখালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে লতিফ সরদার (৬৪)। চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর একটি ভাঙা ঘরে স্ত্রী ফজিলা বেগমকে নিয়ে চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তার। দীর্ঘ দিন ধরে সমস্ত শরীরে গুটা গুটা আব (টিউমার) বহনের পাশাপাশি গত ৬ বছর ধরে প্যারালাইজড হয়ে অসার অবস্থায় বারান্দায় পড়ে ছিলেন তিনি। নিজের নড়াচড়ার ক্ষমতা না থাকায় স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি সাহায্যের জন্য গেলেও তা মেলেনি।

লতিফ সরদারের এই করুণ অবস্থার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে উপজেলা প্রশাসনের। এরই পরিপ্রক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে অসুস্থ লতিফ সরদারের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য ঔষধ ক্রয়ের নগদ আর্থিক অনুদান তার স্ত্রীর হাতে তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

 

Ads small one

জাসাসের সাংগঠনিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
জাসাসের সাংগঠনিক সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বিকেল চারটায় শহরের এবি খান পেট্রোল পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ রাজ্জাক, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন, সদস্যসচিব শরীফ ইমরান টিটু, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদ, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত এবং পাটকেলঘাটা জাসাসের আহ্বায়ক রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, সাবেক সংসদ সদস্যের প্রতিনিধি ও জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজী আবু দাউদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি কে এম রকিবুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ।
সভায় এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে তৈরি কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে আলোচনা হয়। পাশাপাশি ১০ আগস্ট দলিল লেখক সমিতির এক লাখ তিন হাজার টাকা এবং ১২ আগস্ট সিগারেট কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বেলা ১১টায় যুব সংগঠন সিডিও ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সভার আয়োজন করে। প্যানেল চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউডিএমসির সভাপতি রুস্তম আলী, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।