সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টস ফাইনালে সাতক্ষীরা পৌরসভার দাপুটে জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস ফাইনালে সাতক্ষীরা পৌরসভার দাপুটে জয়

সংবাদদাতা: সাতক্ষীরায় “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে সাতক্ষীরা পৌরসভার দল ও কলারোয়া উপজেলার দল মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় পৌরসভার দল। নির্ধারিত সময়ে তারা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এবং নির্বাহী প্রকৌশলী এম নূর আহম্মদ, স্টোর কিপার মীর নাসির আলী, খেলায় কোচের দায়িত্ব পালন করেন লিয়াকাত হোসেন অরুণ, সহকারি কোচের দায়িত্ব পালন করেন সিরাজ উদ্দিন খান। খেলায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা।

Ads small one

তালায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় নারী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
তালায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় নারী সমাবেশ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে আন্তঃধর্মীয় শান্তি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং কুমিরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট নির্মিত ধর্মীয় সম্প্রীতিবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, মাদকাসক্তি, আত্মহত্যা, মানব পাচার, মব সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা এবং বাল্যবিবাহবিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।
কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টরের প্রতিনিধি ড. নাজমুন নাহার, খুলনা বিভাগীয় প্রধান রাজু জবেদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সমাজসেবক আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম ও মো. ইদ্রিস আলী।
সমাবেশে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি ও মা ও শিশু সহায়তা কর্মসূচির তিন শতাধিক উপকারভোগী নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অগ্রগতি সংস্থার সৌজন্যে ৪০০টি গাছ ও শাকসবজির চারা বিতরণ করা হয়। পাশাপাশি ১৮৮ জন ভিডব্লিউবি উপকারভোগী নারীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করলেন রমজান আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করলেন রমজান আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

সোমবার আসরের নামাজের পর তিনি এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বাসিন্দাদের খোঁজখবর নেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সবার কাছে দোয়া চান।

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময়

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, অধিকার সুরক্ষা ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‘নাগরিক উদ্যোগ’-এর বাস্তবায়নে এবং ‘জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। ‘ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি’র অর্থায়নে পরিচালিত দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক সেবায় প্রবেশাধিকার বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী (ফিল্ড অর্গানাইজার) বিশ্বজিৎ ম-ল। এ ছাড়া বক্তব্য দেন দিশারী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কুমার ম-ল এবং নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো।
বক্তারা উল্লেখ করেন, দলিত জনগোষ্ঠীরÑবিশেষ করে নারী ও কিশোরীদেরÑঅধিকার সুরক্ষা এবং মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি।