বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক

ব্র্যাক এন্টারপ্রাইজ আড়ং ডেইরিতে ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে। গতকাল ০৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ
পদের নাম: আড়ং ডেইরিতে ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ, মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: কন্টেন্ট ডেভেলপমেন্টের জ্ঞান। ব্র্যান্ড প্রেজেন্টেশন, ডিজিটাল কন্টেন্ট এবং ক্যাম্পেইন ব্রিফ তৈরি, কম্পিউটারে এমএস অফিস ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

Ads small one

কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কালীগঞ্জে কৃষকদের নিয়ে জৈব বালাইনাশক ব্যবহারের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নলতা ইডা কনভেনশন সেন্টারে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেন কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাসায়নিক বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব বালাইনাশকের কোনো বিকল্প নেই। এতে যেমন উৎপাদন খরচ কমে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি উদ্যোক্তা ও প্রায় ৫০জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও উন্নত মানের জৈব বালাইনাশক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে নারী অধিকার বিষয়ক সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
শ্যামনগরে নারী অধিকার বিষয়ক সংলাপ

শ্যামনগরে নাগরিকদের অধিকার ও সুশাসন নিশ্চিতে উপজেলা প্রশাসনের সঙ্গে নারী সহায়তা ফোরামের এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রকল্পের আওতায় লাইট হাউস কনসোর্টিয়াম ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। তিনি বলেন, নারী সহায়তা ফোরামের সদস্যরা তৃণমূলের নারীদের প্রতিনিধিত্ব করেন। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি

আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইয়ের ব্যবসা বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইয়ের ব্যবসা বন্ধ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে রাজু সরদার নামের এক কসাইয়ের ব্যবসা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনতা ও বাজার কমিটি এই ব্যবস্থা নেয়।
অভিযুক্ত রাজু সরদার উপজেলার বুধহাটা গ্রামের সাহাজুউদ্দিন সরদারের ছেলে। স্থানীয়দের অভিযোগ, রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কম দামে অসুস্থ গরু কিনে বাড়িতে জবাই করতেন এবং পরে সেই মাংস বাজারে বিক্রি করতেন। সোমবারও একইভাবে একটি পা ভাঙা অসুস্থ গরুর মাংস বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি।
বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান (জুলু) জানান, অসুস্থ মাংস বিক্রির সত্যতা মেলায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজুকে এক সপ্তাহ দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষকে অর্থ দিয়ে ম্যানেজ করে বড় ধরনের শাস্তি থেকে পার পেয়েছেন ওই কসাই। অভিযুক্ত রাজু সরদারও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, বিষয়টি আগে জানতেন না। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু বলেন, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।