পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সার্বিক মূল্যায়ন নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্যসচিব হিমাদ্রী শেখর দে, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, সরল কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মণ্ডল, সুনীল কুমার মণ্ডল, সঞ্জীব রায়, ভূদেব কুমার মণ্ডল ও দীপঙ্কর সানাসহ অন্যরা।
সভায় বক্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।









