বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

পাইকগাছার গদাইপুর মাঠে তিনদিনব্যাপি বৈশাখী উৎসব অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
পাইকগাছার গদাইপুর মাঠে তিনদিনব্যাপি বৈশাখী উৎসব অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় চড়ক পূজা উপলক্ষে গদাইপুর মাঠে ৩ দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসবে উপছে পড়া ভিড় ছিলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যে, কঠোর ব্রত ও অনুশাসনের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে চড়ক পূজা উদযাপিত হয়েছে। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব।

নানা পার্বণের দেশ বাংলাদেশ। আর বাঙালি জাতি উৎসবমুখর। প্রবাদ রয়েছে বাঙালির বারো মাসে তের পার্বণ। বাঙালি সমাজের সাংস্কৃতিক প্রথা, ঐতিহ্য, আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে প্রবাদটির সত্যতা মেলে। বছরের নানা সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে উৎসবকেন্দ্রীক মেলা অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন। মেলা বাঙালির লোক ঐতিহ্যের অন্যতম একটি অনুষঙ্গ। তবে নির্দিষ্ট কিছু মেলা জাতির কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হয়ে উঠেছে। বাঙালির লোকসংস্কৃতির মেলার মধ্যে প্রথমেই আসেচৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী মেলার নাম। বাংলার বিভিন্ন জনপদে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সুদীর্ঘ কাল থেকে।

উপজেলার গদাইপুরে ঐতিহ্যবাহী বাজার খোলা গাছতলা মন্দিরে ৩দিন ব্যাপী চড়ক পূজা অনুষ্ঠিত হয়। প্রায় চার শত বছরের পুরাতন চড়ক পূজা ও মেলাটি এ এলাকার ইতিহাস ও ঐতিহ্য বহন করে। চড়ক পূজায় চৈত্র মাসের শেষ দিন গদাইপুর ফুটবল মাঠে চৈত্র সংক্রান্তি মেলা বসে। চলমান এ মেলাটি পরে বৈশাখী উৎসবে রুপ নেয়। মেলায় মৃৎশিল্প, লোহা, কুঠির শিল্পসহ বিভিন্ন পন্য ও মিষ্টান্ন দ্রব্য বিক্রয় করা হয়। মেলায় নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকায় শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সোমবার ও দুই দিন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার মেলা ও পূজা ১৫ এপ্রিল বুধবার গ্রামীণ খেলা ও সন্ধ্যায় লোকজ সংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ এপ্রিল বৃহষ্পতিবার মেলা ও যাত্রাগানের মধ্য দিয়ে মেলা শেষ হয়।

মেলার সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, চৈত্র সংক্রান্তি মেলা ও উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অশোক কুমার ঘোষ, সদস্য সচিব সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, নুর আলী মোড়ল, বাবর আলী মোড়ল, আবু সালেহ মোঃ ইকবাল, আবুল হোসেন, ইউনুস সরদার, লিপটন সরদার, সামছুজ্জামান, মোখলেছুর রহমান কাজলসহ মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। মনোরম পরিবেশে গ্রামীণ এ মেলায় প্রতি দিন হাজার হাজার লোকের সমাগম ঘটে।

Ads small one

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন।
এছাড়া এই মামলায় ৯ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন।

আবুল হোসেন জানান, মামলার মোট ১২ আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। অপর আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের এক জনসভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় যুবলীগ নেতা নূরুল হক নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

বিশ্বকাপে শেষ রাউন্ডের ম্যাচে কাল ভোরে একই সময়ে মাঠে নামছে এফ গ্রুপের চারটি দল। আর সেই গ্রুপ এখনও পুরোপুরি উন্মুক্ত। নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন—তিন দলেরই শীর্ষস্থানে থেকে শেষ করার সুযোগ রয়েছে।

কানসাস সিটিতে কাল ভোর ৫টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে দুর্বল তিউনিসিয়ার, যারা টানা দুটি ম্যাচে চার গোল হজম করে হেরেছে এবং প্রথম ম্যাচের পরই তাদের কোচকে বরখাস্ত করেছে।

সুইডেনের কাছে ৫-১ ব্যবধানে হারের পর সাবরি লামুশিকে বরখাস্ত করে হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেয় তারা। কিন্তু তার আগমনও তিউনিসিয়ার ভাগ্য বদলাতে পারেনি। জাপানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আর্লিংটনে সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে জাপানের ও নেদারল্যান্ডসের উভয়ের পয়েন্ট চার। বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও সুইডেন পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

এদিকে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখতে শেষ রাউন্ডের ম্যাচে আজ রাত ২টায় নামছে জার্মানি। কাল সকাল ৮টায় মাঠে নামছে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রও।

গ্রুপ ডিতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসে ইতোমধ্যে বিদায় নেওয়া তুরস্কের বিপক্ষে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।

২০০২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোনো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে পারেনি। তবে এবারের শক্তিশালী সূচনা তাদের ঘরের মাটিতে অনেক দূর যাওয়ার আশা বাড়িয়েছে।

একই গ্রুপে কাল সকাল ৮টায় সান্তা ক্লারায় অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে দ্বিতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হবে। ড্র হলে গোল ব্যবধানের কারণে অস্ট্রেলিয়া সুবিধা পাবে, তবে সেটি সম্ভবত প্যারাগুয়েকেও পরবর্তী রাউন্ডে পাঠানোর জন্য যথেষ্ট হবে।

অন্যদিকে, জার্মানি কুরাসাও ও আইভরি কোস্টকে হারিয়ে গ্রুপ ই-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে। ফলে আগের দুই বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার হতাশা তারা অনেকটাই পেছনে ফেলেছে। এবার তারা বড় লক্ষ্যে এমন এক ইকুয়েডর দলের মুখোমুখি হবে, যাদের টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই।

একই গ্রুপে আইভরি কোস্ট দ্বিতীয় হওয়ার পথে রয়েছে এবং তারা অভিষিক্ত কুরাসাওকে হারানোর লক্ষ্য নিয়ে নামবে।

তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে— যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।