পাইকগাছার বাজার খোলা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন, জনচলাচলে ভোগান্তি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ভারী বৃষ্টি ও নিষ্কাশন ব্যবস্থার সমস্যার কারণে বিভিন্ন এলাকার মতো বাজারখোলা মন্দির, স্কুল মাঠ ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ দর্শনার্থী ও ভক্তদের যাতায়াতে মারাত্মক বিঘœ ঘটছে।
টানা বৃষ্টি ও পানি নিষ্কাশন পথ বন্ধ থাকায় মন্দির চত্বর ও মাঠের ভেতর পানি জমে গেছে। মাঠে পানি থাকায় দর্শনার্থী, পুণ্যার্থী ও সাধারণ মানুষের হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে পড়বে। পূজা-অর্চনা ও দর্শনার্থীদের আগমন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বাজার খোলা নামক স্থানে সনাতন ধর্মালম্বীদের তিনটি মন্দির রয়েছে। যাহা উপজেলার গদাইপুর ইউনিয়ানের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে অবস্থিত। দুইটি স্কুলে ১৫ শতের উপরে ছাত্র-ছাত্রী লেখা পড়া করে। স্কুলের মাঠে জলমগ্ন হয়ে পড়ায় ছাত্র-ছাত্রীদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। পা পিছলে পানিতে পড়ে বই খাতা ভিজে নস্ট হচ্ছে।
মন্দির সংলগ্ন স্কুলের মাঠ বালি দিয়ে ভরাট করা ও পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসন কর্তৃক ড্রেনেজ ব্যবস্থা সচল করা প্রয়োজন। স্কুল ও মন্দির কর্তৃপক্ষ স্কুল মাঠ উচু করার জন্য বালি ভরাটে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।









