শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ফাইনালের আগে সাতক্ষীরায় ব্রাজিলের কাছে হার মানল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ফাইনালের আগে সাতক্ষীরায় ব্রাজিলের কাছে হার মানল আর্জেন্টিনা

আব্দুস সামাদ: সাতক্ষীরায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ অরাজনৈতিক পেশাজীবি সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা। প্রতিযোগিতাপূর্ণ এবং উপভোগ্য ম্যাচে ব্রাজিল দল ৭-১ গোলে আর্জেন্টিনা দলকে পরাজিত করে।

 

চমৎকার এ আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক বাঁকাল শাখার ম্যানেজার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ও আল আরাফাহ ব্যাংক কর্মকর্তা কবির উদ্দীন, কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের ডিজিএম জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক ও আল আরাফাহ ব্যাংকের মোঃ দিদারুল আলম খান জনি, সংগঠনের উপদেষ্টা ও সোনালী ব্যাংক বুধহাটা শাখার ম্যানেজার ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের জিএম আব্দুল কাদের, অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ও সোনালী ব্যাংক কর্মকর্তা জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক ও সোনালী ব্যাংক কর্মকর্তা শেখ কামরুজ্জামান, রোটারী ক্লাব সাতক্ষীরার সভাপতি আখতারুজ্জামান কাজল, সোনালী ব্যাংক খলিশখালী শাখার ম্যানেজার দেবব্রত বিশ্বাস দেবু, সোনালী ব্যাংক কামালনগর শাখার ম্যানেজার জসীম উদ্দীন, জনতা ব্যাংক কর্মকর্তা গোপাল চন্দ্র গাইন, মাগফুর রহমান, মোঃ কামরুজ্জামান,বিশ্বনাথ দেবনাথ, অমিত কুমার ঘোষ, সোনালী ব্যাংক কর্মকর্তা কাজল সরকার, নরেশ বিশ্বাস, সঞ্জয় সরকার, অগ্রণী ব্যাংকের ধর্মদাশ সরকার তাহারুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম, গোবিন্দ ঘোষ, শফিকুল ইসলাম বিশ্বজিত, আজমল হোসেন, বেসিক ব্যাংক কর্মকর্তা নরেন্দ্র নাথ, কৃষি ব্যাংক কর্মকর্তা তিতুমীর রহমার টিপু, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস,কাজী মাসুদ, ইসলামী ব্যাংকের মোঃ কামরুজ্জামান হ্যাপী, সুমন, লিমন, মিলন, রেজাসহ সাতক্ষীরার ব্যাংক পরিবারের প্রায় দুই শতাধিক সদস্য।

 

রেফারী হিসেবে উপস্থিত থেকে সমগ্র খেলাটি পরিচালনা করেন জিয়াউর রহমান সবুজ। খেলায় উভয় দলের পাল্টাপাল্টি আক্রমণ ছিল অত্যন্ত উপভোগ্য। খেলা শেষে সব দলের প্লেয়াররা একসাথে কলেজ পুকুরে গোসল করে এবং এরপর খিচুড়ি-মাংস দিয়ে আপ্যায়িত হয়।

 

খেলার শুরুতেই বক্তারা বলেন, আমাদের বাচ্চারা যাতে খেলা বা মাঠমুখী করার জন্য এ আয়োজন। সংগঠনের সবাই আশাবাদ ব্যক্ত করে বলেন, এভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে মনোরঞ্জন ও সমাজসেবা দিয়ে এগিয়ে যাবে প্রাণের সংগঠন ব্যাংকার্স এসোসিয়েশন সাতক্ষীরা।

 

 

 

Ads small one

দেবহাটায় আসিফের শাহাদাতবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
দেবহাটায় আসিফের শাহাদাতবার্ষিকী পালিত

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: গভীর শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দেবহাটায় জুলাই আন্দোলনের শহীদ আসিফ হাসানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নওয়াপাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানের শুরুতে শহীদ আসিফ হাসানসহ দেশের স্বাধীনতা ও অধিকার আদায়ের আন্দোলনে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিরা শহীদ আসিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল বাশার বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়া সবার দায়িত্ব।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কলারোয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
কলারোয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামে এই খেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন এলাকার আটটি লাঠিয়াল দল অংশ নেয়।
দামোদরকাটি গ্রামের আবু হানিফের উদ্যোগে আয়োজিত এই খেলা উপভোগ করতে শত শত নারী-পুরুষ ভিড় জমান। দর্শকদের মতে, গ্রামীণ ঐতিহ্যের এই লাঠিখেলা এখন প্রায় বিলুপ্তির পথে। এই আয়োজন গ্রামীণ মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি ঐতিহ্যকে টিকিয়ে রাখছে।
আয়োজক হানিফ হোসেন জানান, তিনি গত ৩২ বছর ধরে এই খেলার আয়োজন করে আসছেন। আগে দুই ভাই মিলে আয়োজন করলেও ভাইয়ের মৃত্যুর পর তিনি একাই এই ঐতিহ্য ধরে রেখেছেন। সুস্থ বিনোদন ও ঐতিহ্য রক্ষায় আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি।

শর্ত ও নিষেধাজ্ঞার বেড়াজাল: সংকটে ভোমরা স্থলবন্দর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
শর্ত ও নিষেধাজ্ঞার বেড়াজাল: সংকটে ভোমরা স্থলবন্দর

পত্রদূত রিপোর্ট: রাজনৈতিক পটপরিবর্তন ও দ্বিপক্ষীয় টানাপোড়েনের পর একের পর এক শর্ত ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য তলানিতে এসে ঠেকেছে। ভারত ও বাংলাদেশ সরকারের বিভিন্ন বিধিনিষেধের ফলে ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ হওয়াসহ সুতা, তৈরি পোশাক, তুলা, আসবাবপত্র ও পাটজাত পণ্য আমদানি-রপ্তানিতে স্থবিরতা তৈরি হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য কমে যাওয়ার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের ওজন স্কেলে কারসাজি, মিথ্যা ঘোষণায় পণ্য খালাস এবং দুর্নীতির কারণে বন্দরের রাজস্ব আদায়ে ধস নেমেছে। এর ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ ও শীর্ষ ব্যবসায়ীরা।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, দুদেশের সরকারের পক্ষ থেকে আরোপিত বিধিনিষেধই বাণিজ্য কমার মূল কারণ। এ বাণিজ্য সচল করতে দ্রুত সরকারি পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া দরকার। সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, বৈশ্বিক মন্দা, ডলার সংকট ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা এখন দিশাহারা। এই অচলাবস্থা কাটলে আবার বাণিজ্য গতিশীল হবে।