ফিংড়ীর ডাড়ার খালে অবৈধ নেটপাটা দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ডাড়ার খালে অবৈধ নেট পাটা দিয়ে পানির গতিপথ রোধের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়- ফিংড়ী ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে মরিচ্চাপ নদীর অপার পাড়ে ডারার খাল প্রবহমান।
উক্ত ডারার খালটি কুলিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে অবস্থিত। সরকারী ব্যবস্থাপনায় খাল খননের পর থেকে কুলিয়া ইউনিয়নের ৩/৪ বিলের পানি এই খাল দিয়েই মরিচ্চাপ নদীতে আসে এমনকি শশাডাঙা, পুটিমারি, হিজলডাঙ্গা, বলেংগাখালী, বিল শিমুলবাড়ীয়া সমুদয় মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের এবং লোনা পানি গ্রহণের একমাত্র পথ এই ডাড়ার খাল।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছু মৎস্য শিকারী ডাড়ার খালে অবৈধ নেট পাটা দিয়ে পানির গতিপথ রোধ করছে এবং সেই কারনে পানিতে ভেসে আসা পলিথিন ও বিভিন্ন নোংরা নেট পাটায় বাধাগ্রহমশ হচ্ছে এবং খালে পলি জমার একমাত্র কারণ এই অবৈধ নেট পাটা। পানির গতিপথ রোধের কারণে পালি জমে ইতিমধ্যে খালে চর পড়েছে।
যাহা আমাদের সকলেরই ক্ষতির কারন। অনতিবিলম্বে সংগিমঠষ্ট কর্তৃপক্ষের নিকট নেট পাটা অপসারণের জোর দাবী জানিয়েছেন সচেতন কুলিয়া ও ফিংড়ী ইউনিয়নবাসী।









