সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তালায় বিল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
তালায় বিল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সে ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।

‎স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে ইদ্রিস গাজী মাছ ধরার জন্য গ্রামের বিলে যায়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় খোজ নিতে বিকালে বিলে গেলে বিলের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

‎খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনগণ তার মৃতদেহ উদ্ধার করে।

‎মাছ ধরার সময়ে পানিতে ডুবে যেয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী।
‎এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন (রাতে এরিপোর্ট লেখাকালে) বলেন, ঘটনার সংবাদ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন।

Ads small one

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিক্রমা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিক্রমা

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী পূজা পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে থেকে কমিটির সভাপতি বিষ্ণু পদ ম-ল ও সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জীর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অংশগ্রহণে মহা অষ্টমীতে এই পূজা পরিক্রমা হয়। এ সময় প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, অশোক মিস্ত্রী, মহাদেব চন্দ্র ম-ল, তাপস বৈদ্য, রণজিৎ রপ্তান, তাপস ম-ল ও তরুণ কুমার উপস্থিত ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ পদ ম-লের নেতৃত্বে পূজা পরিক্রমায় অংশ নেন সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রভাষক পরিমল ম-ল, তপন ম-ল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক দীনেশ ম-ল ও কার্ত্তিক দত্ত প্রমুখ। উভয় পরিষদের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং ম-প কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

কলারোয়ায় চন্দনপুরে পূজাম-প পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন আশরাফুজ্জামান মন্টু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
কলারোয়ায় চন্দনপুরে পূজাম-প পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন আশরাফুজ্জামান মন্টু

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজাম-প পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আশরাফুজ্জামান মন্টু।
সোমবার সন্ধ্যায় দুর্গাপূজার অষ্টমী তিথিতে তিনি চন্দনপুর দুর্গামন্দির ও নাথপুর সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজাম-পগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি কামরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিঠু, হৃদয়ুর রহমান ও আবু তাহেরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ পূজাম-পগুলোর সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে মাদক, চুরি ও অনলাইন জুয়ার অভিযোগে কয়েকজন যুবকের কর্মকা-ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত কয়েক দিনে গ্রামের বিভিন্ন মৎস্যঘের ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার হাজিখালী বিলে একটি মৎস্যঘেরে চুরির চেষ্টার অভিযোগে আজহারুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। তিনি গ্রামের শমসের আলী জমাদারের ছেলে। পরে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টুসহ এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের দাবি, আটকের সময় তার কাছে একটি দেশীয় ছুরি ছিল।
জিজ্ঞাসাবাদে একই গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেনের নাম উঠে আসে বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু জানান, এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে। হাজিখালী বিলে সিরাজুল ইসলাম খাঁ, মোস্তফা সরদার ও আব্দুর রশিদ খালিদের মৎস্যঘের থেকেও মাছ চুরির অভিযোগ রয়েছে। মাছ চুরির অভিযোগে আজহারুলকে গ্রামবাসী আটক করার পর পুলিশ তাকে নিয়ে যায়। অপরাধ প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
কোমরপুর যুবসংঘের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান, গ্রামের দুই-তিনজন যুবকের বিরুদ্ধে মাদক ও চুরিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে আজহারুলকে ৪০ হাজার টাকা দিয়ে একটি মোটরভ্যান কিনে দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন পর তিনি আবার অপরাধে জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, বিভিন্ন বাড়ি থেকে হাঁড়ি-পাতিল, বৈদ্যুতিক মোটরসহ মালামাল চুরির অভিযোগ রয়েছে। সমস্যা সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা পরিষদের সহায়তা চাওয়ার প্রস্তুতি চলছে। এলাকাবাসী কোমরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং যুবকদের টেকসই কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।