বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন, জনসেবা ও সামাজিক সচেতনতার বার্তা নিয়ে মাঠে রয়েছেন ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ব্যবসায়ী ও সমাজসেবক মো. দিদারুল আলম (দিদার)। নির্বাচনী প্রচারণার পাশাপাশি তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি ১২নং বল্লী ইউনিয়নকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার রায়পুর বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম রায়পুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি দোকান মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাদের মতামত শোনেন। লিফলেট বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ, আবুল কালাম আজাদ, শামীম হোসেন, সুদীপ্ত কুমার, সাধন, অজয়, সাদ্দাম হোসেন, আরমান, আব্দুল্লাহ, সবুজ, বিকাশ, মিন্টু, সাগর, হিরো ও শিমুল। এ সময় তারা রায়পুর বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি









