বাঁকালে নারী ও শান্তি বিষয়ক আলোচনা সভা
সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও অর্জন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দা শিরিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন রতœা খাতুন, হাসিনা খাতুন, আসমা খাতুন, রূপা খাতুন এবং মো. রাশেদুজ্জামানসহ আরও অনেকে। প্রেসবিজ্ঞপ্তি









