বাঁশদাহে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নে নারী ও শিশু অধিকার, মানবাধিকার সুরক্ষা এবং বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি ‘কাক্সিক্ষত কমিউনিটি লিগ্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই বিকেল চারটায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে ‘এনগেজ নাউ’ প্রকল্পের আওতায় এই ক্যাম্পটি বাস্তবায়ন করেছে স্বদেশ সংস্থা। এতে সহায়তা করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
ক্যাম্পে নারী ও শিশু অধিকার রক্ষা, শিশু নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনার পাশাপাশি আগত সেবাপ্রার্থীদের বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী আইনজীবী সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল সিদ্দিক ও এমএনপি কমিটির আহ্বায়ক ভগবতী দাস। ক্যাম্পটি সার্বিক সহযোগিতা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও হিসাবরক্ষক তাপস কুমার বিশ্বাস। প্রেসবিজ্ঞপ্তি










