বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ৯১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী ও সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফির স্বাক্ষরিত অনুমোদনপত্র কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে হস্তান্তর করা হয়।

অনুমোদিত কমিটিতে মাওলানা মো. এবাদুল্লাহকে আহ্বায়ক, শেখ আব্দুল হান্নানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. রবিউল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন- মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মো. শফিউল্লাহ, ডা. মো. আব্দুল মজিদ, হাফেজ নাইম আল হাসান, মো. হাফিজুর রশিদ, শেখ আলফাজ উদ্দিন, মাওলানা মো. আলমগীর হোসেন, হাফেজ মাহিম হাসান, হাফেজ ওমর ফারুক, মো. মিজানুর রহমান, শেখ বদরুজ্জামান, মো. জুলফিকার আলী, মো. সালাউদ্দিন গাজী, মো. শাহজাহান হোসেন, শেখ আব্দুস সাত্তার, হাফেজ মো. সাইফুল ইসলাম, কাজী আক্তারুজ্জামান, মো. রবিউল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম ও হাফেজ ফারুক হোসেন।

কমিটির সদস্য— আলহাজ মো. ইদ্রিস আলী, মো. নুরুল ইসলাম, মো. দাউদ মোল্লা, মো. আব্দুস সামাদ, শেখ মাসুদুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল করিম হাজারী, শেখ আব্দুল হান্নান, শেখ ওবায়দুর রহমান ও শেখ শাহাবুর রহমানসহ ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় হয়।

জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Ads small one

কলারোয়ার কুশোডাঙ্গায় ভিডব্লিউবি সুফলভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কলারোয়ার কুশোডাঙ্গায় ভিডব্লিউবি সুফলভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৭ চক্রের সুবিধাভোগীদের জীবন দক্ষতা এবং আয়বর্ধক মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘আইডিয়াল পারুলিয়া -এর বাস্তবায়ন সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়। কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা ও পিছলাপোল-এই দুটি ওয়ার্ডের মোট ৬০ জন নারী এই প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাঈদ আলী গাজীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিল্ড ট্রেইনার জাকির হোসেন। এছাড়া ট্রেইনার সেলিনা খাতুনও উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং প্রশিক্ষণ প্রদান করেন।

দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট দেবহাটা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত ওসি এইচ এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাত ৯ টায় দেবহাটা থানার ওসির কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট শাখার আহ্বায়ক অসীম কুমার ঘোষ, সদস্য সচিব হিরন কুমার মন্ডল, সদস্য ও পারুলিয়া জেলেপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সদস্য যথাক্রমে অনিমেষ চন্দ্র বর, সুমন মন্ডল ও সুফল বাবু।

মতবিনিময়ের সময় দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন আগামী ১৭ ই ভাদ্র শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ও সারোদিয়া দুর্গা পুজাসহ এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

 

পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম শরিফুল ইসলাম (৪৫)। সে পাটকেলঘাটার ওভারব্রিজ এলাকার জয়নাল শেখের পুত্র।

তাকে পাটকেলঘাটা থানার মামলা নং ১০ তারিখ ১৩/০৩/২৬ মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।