সাতক্ষীরা সদরে ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, জিডি
সাতক্ষীরা সদর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রাম থেকে মো. ইফাজদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ৮ জুলাই (বুধবার) সকাল ১০টার দিকে বলিয়াডাঙ্গার নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
নিখোঁজ ইফাজদ্দীনের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা চেকের লুঙ্গি ও সবুজ রঙের ফতুয়া। বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় তাঁর ছেলে মো. আব্দুল আলীম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৭৪৪, তারিখ: ১২-০৭-২০২৬। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৭৬৭৪০৫৭৭৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি










