বিদ্যালয় কমিটিতে নির্বাচিত হওয়ায় দুই সাংবাদিককে তালা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
খলিষখালি (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে তালা উপজেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক হাফিজুর রহমান এবং ৮৫ নম্বর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি পদে একই প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান খান নির্বাচিত হয়েছেন। দুই সাংবাদিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলমসহ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে বিদ্যালয় দুটির শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক পরিবেশের ইতিবাচক বিকাশ ঘটবে।









